বিশ্বকাপ বাছাই পর্বে রাতে মাঠে নামছে আর্জেন্টিনা

১৩ মার্চ ২০২৫, ০৮:২৩ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১২:২৮ PM
আর্জেন্টিনার নারী ক্রিকেট দল

আর্জেন্টিনার নারী ক্রিকেট দল © সংগৃহীত

ফুটবল বিশ্বে অন্যতম জনপ্রিয় দল আর্জেন্টিনা। লিওনেল মেসিকে চেনেন না এমন মানুষ খুব কমই আছেন। সাথে হুলিয়ান আলভারেজ, দিবালা, রোমেরো, মার্টিনেজের খেলায় মুগ্ধ ফুটবলপ্রেমীরা। তবে এই ফুটবল বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, ক্রিকেটেও বেশ দক্ষ।

ক্রিকেটে আর্জেন্টিনার নারীরাও বেশ নিয়মিত। এবার তারা অংশ নিয়েছে আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে। আমেরিকা অঞ্চল থেকে এই বাছাই পর্বে অংশ নিয়েছে তারা।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাই পর্বে আজ বৃহস্পতিবার (১৩ মার্চ) বাংলাদেশ সময় রাত ৮টায় যুক্তরাষ্ট্র নারী ক্রিকেট দলের বিপক্ষে খেলতে নামবে আর্জেন্টিনা নারী ক্রিকেট দল। ম্যাচটি অনুষ্ঠিত হবে বুয়েনস এইরেসের সেন্ট আলবান্স ক্লাব মাঠে।

এই আসরে এদের তৃতীয় ম্যাচ হতে যাচ্ছে এটি। এর আগে দুই ম্যাচে একটিতে পেয়েছে জয়। এই এক জয়ের মাধ্যমে দুই পয়েন্ট অর্জন করেছেন তারা। চার দলের মধ্যে আছেন দ্বিতীয় অবস্থানে।

ক্যাডেট কলেজে ভর্তি আবেদন শুরু আজ, করবেন যেভাবে
  • ০১ নভেম্বর ২০২৬
১০ মাস পর পর্যটকদের জন্য আজ খুলছে সেন্টমার্টিন, তবে চলছে না…
  • ০১ নভেম্বর ২০২৬
বিজ্ঞপ্তির ৮ মাসেও বরাদ্দ দেয়নি প্রশাসন, রাজনৈতিক প্রভাবে স…
  • ০১ নভেম্বর ২০২৬
মিরপুরে আজও পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ
  • ০১ নভেম্বর ২০২৬
মুঘল সাম্রাজ্যের ‘শ্রেষ্ঠ’ নারী বণিক মরিয়ম-উজ-জামানি, যার …
  • ০১ নভেম্বর ২০২৬
শাবিপ্রবির অধিভুক্ত কলেজে ৫০ শতাংশই ফেইল, জিপিএ ৫ একজনের
  • ০১ নভেম্বর ২০২৬