সিকৃবিতে আন্তঃঅনুষদীয় ক্রীড়া প্রতিযোগীতা শুরু

১৫ জানুয়ারি ২০১৯, ০৮:২০ PM

© টিডিসি ফটো

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে শুরু হলো আন্তঃঅনুষদীয় ক্রীড়া প্রতিযোগীতা ২০১৮-১৯। প্রতিবারের মত এবারেও সিকৃবির ৬টি অনুষদের শিক্ষার্থীদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে আন্তঃ অনুষদীয় ক্রীড়া প্রতিযোগীতা। মঙ্গলবার শুরু হওয়া প্রতিযোগিতা চলবে ২২ জানুয়ারী পর্যন্ত।

প্রধান অতিথি হিসেবে সপ্তাহব্যাপী এই প্রতিযোগিতার উদ্বোধন করেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের  উপাচার্য  অধ্যাপক ড. মোঃ মতিয়ার রহমান হাওলাদার। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আন্তঃ অনুষদীয় ক্রীড়া প্রতিযোগিতা ২০১৮-১৯ উপ-কমিটির সভাপতি  অধ্যাপক ড. মোঃ শহীদুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন  ডিন কাউন্সিলের আহ্বায়ক প্রফেসর ড. মোঃ আবুল কাশেম, রেজিস্ট্রার মোঃ বদরুল ইসলাম শোয়েব, বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, দপ্তর প্রধানবৃন্দ, বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা ককরেন শরীরচর্চা শিক্ষা বিভাগের পরিচালক মোঃ ছানোয়ার হোসেন মিঞা।

ক্রিকেট, ভলিবল ও ব্যাডমিন্টন ৩ ক্যাটাগরিতেই ৬টি অনুষদের ছেলে ও মেয়ে উভয়েরই ভিন্ন ভিন্ন দল রয়েছে বলে জানিয়েছে জনসংযোগ ও প্রকাশনা দপ্তর। মঙ্গলবার বেলা ৩টায় ভলিবল খেলায় সার্ভ করার মাধ্যমে মূল আয়োজন আনুষ্ঠানিকভাবে শুরু করেন সিকৃবি উপাচার্য। এসময় বক্তৃতায় তিনি বলেন, “বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করে তারা জীবনের শ্রেষ্ঠ সময় কাটায়। এই সময়ে নিজেকে চৌকশ ও যোগ্য করা প্রতিটি শিক্ষার্থীর দায়িত্ব ও কর্তব্য।” 

খেলা শুরুর আগে তিনি খেলোয়ারদের অভিনন্দন জানান। এর পরপরই প্রথম ম্যাচে মুখোমুখি হয় ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্স অনুষদ ও বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং অনুষদের পুরুষ ভলিবল দল।

এদিকে আন্তঃ অনুষদীয় ক্রীড়া প্রতিযোগিতা টুর্নামেন্ট উপলক্ষ্যে সিকৃবিতে উৎসবমূখর পরিবেশ সৃষ্টি হয়েছে। কেন্দ্রীয় মাঠে চলছে প্রস্তুতি মহড়া। প্রথমদিন দর্শক গ্যালারিতে বসে খেলা উপভোগ করেন বিশ্ববিদ্যালয়ের সকল স্তরের ছাত্র-শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

উচ্চশিক্ষায় পরামর্শ দেওয়ার জন্য জনবল নিয়োগ দেবে সাগর গ্লোবা…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
জামায়াতের কারণেই আওয়ামী লীগ আন্দোলনের সাহস পাচ্ছে: রাশেদ খান
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
খাগড়াছড়িতে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান শুরু
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
আধুনিক দন্ত্য চিকিৎসার অন্যতম পথিকৃত অধ্যাপক মতিউর রহমান মো…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ডিআইইউতে সাংবাদিকের ওপর হামলা, ৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় ঈদগাহের আশপাশে এক ঘণ্টায় মিলল দুই মরদেহ
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9