বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে ২২ ক্রিকেটার, দেখুন তালিকা

১০ মার্চ ২০২৫, ০৯:৫৪ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১২:৫১ PM
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল © ফাইল ফটো

২০২৫ সালে কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের নাম ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এতে সর্বোচ্চ বেতন পাবেন জাতীয় দলের পেসার তাসকিন আহমেদ। 

সোমবার (১০ মার্চ) বিসিবি জানায়, বিসিবির কেন্দ্রীয় চুক্তির তালিকায় ২২ ক্রিকেটারের নাম রয়েছে। নতুন চুক্তি অনুযায়ী এ‍+ গ্রেডে একমাত্র ক্রিকেটার তাসকিন। জানা গেছে, তাসকিন আহমেদ মাসে পাবেন ১০ লাখ টাকা। 

চুক্তি থেকে বাদ পড়েছেন সাকিব আল হাসান। আর মাহমুদউল্লাহ অনুরোধ করে নিজের নাম প্রত্যাহার করেছেন। তবে ওয়ানডে থেকে অবসর নেওয়া মুশফিকুর রহিম রয়েছেন। ‘বি’ ক্যাটাগরিতে আছেন তিনি।  

চুক্তির সর্বোচ্চ ক্যাটাগরি ‘এ প্লাস’। মাসিক ১০ লাখ টাকা পারিশ্রমিক পাওয়া এখানে একমাত্র ক্রিকেটার হিসেবে রয়েছেন তাসকিন আহমেদ। পরের ‘এ’ ক্যাটাগরিতে রয়েছেন নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ ও লিটন দাস। তারা প্রতি মাসে পাবেন ৮ লাখ টাকা করে।

‘বি’ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটাররা পাবেন মাসিক ৬ লাখ টাকা করে। এই তালিকায় রয়েছেন মুমিনুল হক, মুশফিকুর রহিম, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাওহিদ হৃদয়, হাসান মাহমুদ ও নাহিদ রানা। আর ‘সি’ ক্যাটাগরিতে আছেন সাদমান ইসলাম, সৌম্য সরকার, জাকের আলী অনিক, তানজিদ হাসান তামিম, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও শেখ মেহেদী। এই ক্যাটাগরির মাসিক বেতন ৪ লাখ টাকা।

সবশেষ ‘ডি’ ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন দুই ক্রিকেটার নাসুম আহমেদ ও খালেদ আহমেদ। তাদের বেতন মাসিক ২ লাখ টাকা।

ট্যাগ: ক্রিকেট
কৃষিজমি দখল করে সিসা কারখানা, বিষাক্ত বর্জ্যে হুমকিতে জনস্ব…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন জোরদারের আহ্বান পুলিশ সুপার…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
মাদ্রাসা শিক্ষক বদলি: সহকারী অধ্যাপক পদ নিয়ে বিপাকে শিক্ষকরা
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
আজ শুভ জন্মাষ্টমী, পূজা-কীর্তন-শোভাযাত্রায় দেশজুড়ে উৎসবের প…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল ভারতীয় দূতাবাস
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
ব্যর্থতার পর ‘দুষ্টু ছেলে’র বাজিমাত, মহাকাশে বড় সাফল্য ভারত…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬