জাতীয় দলের ব্যাটিং কোচ হওয়ার প্রস্তাব আশরাফুলকে

০৯ মার্চ ২০২৫, ০৯:১২ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১২:৫৫ PM
মোহাম্মদ আশরাফুল

মোহাম্মদ আশরাফুল © ফাইল ফটো

বাংলাদেশ জাতীয় দলের কোচ হওয়ার প্রস্তাব পেয়েছেন মোহাম্মদ আশরাফুল। না, পুরুষ দল নয়। জাতীয় নারী দলের ব্যাটিং কোচ হওয়ার প্রস্তাব পেয়েছেন আশরাফুল। রবিবার (৯ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন আশরাফুল নিজেই।

বাংলাদেশ নারী ক্রিকেটের সাম্প্রতিক সময়টা ভালো যাচ্ছে না। সবশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ হারতে হয়েছে তাদের। যে কারণে খেলতে হবে বিশ্বকাপ বাছাই পর্ব। বাংলাদেশ জাতীয় দলের কোচের পদ থেকেও সরে গিয়েছেন শ্রীলঙ্কার হাসান তিলকারাত্নে। গেল মাসে বাংলাদেশ নারী দলের প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন অভিজ্ঞ সারোয়ার ইমরান। আর এবারে নারী দলের জন্য ব্যাটিং কোচ হিসেবে প্রস্তাব পেয়েছেন মোহাম্মদ আশরাফুল।

নারী দলের চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন নাজমুল আবেদিন ফাহিম। তিনি দায়িত্ব নেওয়ার পর ইমরানকে প্রধান কোচ করেন। আর সেই সরোয়ার ইমরানের কাছ থেকেই এবার ব্যাটিং কোচ হিসেবে প্রস্তাব পেলেন আশরাফুল। আশরাফুল এই প্রসঙ্গে বলেন, প্রস্তাব পেয়েছি কিছু দিন আগে। তবে পরে আর তেমন কথা হয়নি। তবে সবকিছু যদি মিলে যায় অবশ্যই কাজ করব। এটা আমার জন্য বড় একটি সুযোগ। অবশ্যই ব্যাটিং কোচের দায়িত্ব নেব আমি।

পেস বোলিং কোচ হিসেবে সবশেষ সিরিজে ছিলে রবিউল ইসলাম। নতুন করে সাবেক এই পেসার নারী দলের সঙ্গে থাকবেন কি না সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি।

আশরাফুল গত বছরের মে মাসে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের আয়োজনে সংযুক্ত আরব আমিরাতে আইসিসি লেভেল থ্রি কোচিং কোর্স সম্পন্ন করেন। কাজ করেছেন বিপিএলের দল রংপুর রাইডার্সে সঙ্গে। এবারে সুযোগ পাচ্ছেন আরও বড় পর্যায়ে কাজ করার। 

 

ট্যাগ: ক্রিকেট
কৃষিজমি দখল করে সিসা কারখানা, বিষাক্ত বর্জ্যে হুমকিতে জনস্ব…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন জোরদারের আহ্বান পুলিশ সুপার…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
মাদ্রাসা শিক্ষক বদলি: সহকারী অধ্যাপক পদ নিয়ে বিপাকে শিক্ষকরা
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
আজ শুভ জন্মাষ্টমী, পূজা-কীর্তন-শোভাযাত্রায় দেশজুড়ে উৎসবের প…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল ভারতীয় দূতাবাস
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
ব্যর্থতার পর ‘দুষ্টু ছেলে’র বাজিমাত, মহাকাশে বড় সাফল্য ভারত…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬