চ্যাম্পিয়নস ট্রফি ফাইনাল: নিউজিল্যান্ডের দ্বিতীয় নাকি ভারতের তৃতীয়

০৯ মার্চ ২০২৫, ১২:১২ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১২:৫৮ PM
আজ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত-নিউজিল্যান্ড

আজ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত-নিউজিল্যান্ড © সংগৃহীত

পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে পর্দা উঠেছিলে চ্যাম্পিয়নস ট্রফির নবম আসরের। আর ভারত-নিউজিল্যান্ডের শিরোপা নির্ধারণী ম্যাচ দিয়ে পর্দা নামতে যাচ্ছে টুর্নামেন্টটির। আজ রবিবার (৯ মার্চ) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মাঠে নামবে দুই দল। বাংলাদেশ সময় বেলা তিনটায় শুরু হবে ম্যাচটি।

টানা তৃতীয়বার আইসিসি ইভেন্টের ফাইনালে ওঠা ভারত চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের তৃতীয় শিরোপা জিততে মরিয়া। অন্যদিকে ২০০০ সালে একবার শিরোপা জেতা নিউজিল্যান্ড ২৫ বছরের আক্ষেপ ঘুচিয়ে দ্বিতীয় শিরোপা জিততে উদগ্রীব। সবকিছু মিলিয়ে ফাইনালের আগে দুই দলের মধ্যে রোমাঞ্চকর এক লড়াইয়ের আভাস মিলছে। 

এখন দেখার অপেক্ষা ভারত ২৫ বছর আগে কিউইদের বিপক্ষে হারের প্রতিশোধ নেয় নাকি কিউইরা আক্ষেপ দূর করে! ভারতকে হারিয়েই ২০০০ সালে প্রথম শিরোপা জিতেছিল নিউজিল্যান্ড। পরের আসরে ২০০২ সালে ভারত ও শ্রীলঙ্কা যৌথভাবে চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা নিশ্চিত করেছিল। ওটাই ছিল ভারতের প্রথম ট্রফি। এরপর ২০১৩ সালে ইংল্যান্ডকে হারিয়ে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জিতে তারা।

তবে ২০১৭ সালের ফাইনালে পাকিস্তানের বিপক্ষে ১৮০ রানের বড় ব্যবধানে হেরে শিরোপা হাতছাড়া করেছে। এবার শিরোপা পুনরুদ্ধারের লক্ষ্য নিয়ে মাঠে নামবে রোহিত শর্মা-বিরাট কোহলিরা। ২০০০ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতলেও ২০০৯ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ফাইনালে হেরে রানার্স-আপ হতে হয়েছে কিউইদের। ভারত এই নিয়ে পঞ্চমবারের মতো ফাইনাল খেলছে। নিউজিল্যান্ড ফাইনাল খেলছে তৃতীয়বার। ভারত চাইবে ২৫ বছরের পুরনো হিসেবের শোধ নিতে, অন্যদিকে ২৫ বছর আগে শিরোপা জেতা কিউইরা চাইবে ট্রফিটা পুনরুদ্ধার করতে। 

সবমিলিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে শিরোপা জয়ের জন্যে মুখিয়ে থাকবে দুই দলই। কেউ কাউকে ছেড়ে কথা বলবে না। দুই দলের শক্তিমত্তাও প্রায় সমান, কোন কোন ক্ষেত্রে অবশ্য কিছুটা এগিয়ে।  সুতরাং একটা জম্পেশ ফাইনালের প্রত্যাশা অন্তত করা যেতেই পারে।

ফাইনাল প্রসঙ্গে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা বলেছেন, ‘টানা তিন বছর আইসিসির তিনটি ফাইনালে খেলছি। ওয়ানডে বিশ্বকাপে ব্যর্থ হলেও টি-টোয়েন্টির শিরোপা জিতেছি। এবার লক্ষ্য চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা পুনরুদ্ধার করা। এবারের আসরে কিউইরা দারুণ ক্রিকেট খেলেছে। গ্রুপ পর্ব ও সেমিফাইনালে ভালো করেছে তারা। বিশেষ করে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আধিপত্য দেখিয়েছে। আমাদের সতর্ক থাকতে হবে এবং ভালো ক্রিকেট খেলতে হবে।’

এদিকে ২০০০ সালের আইসিসি নকআউট ফাইনালের বীরোচিত সাফল্যের পুনরাবৃত্তি বর্তমান স্কোয়াড করে দেখাতে পারবে, এমন আশা নিউজিল্যান্ড ওপেনার উইল ইয়াংয়ের। ২৫ বছর আগে নাইরোবিতে দারুণ ফর্মে থাকা ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ব্ল্যাক ক্যাপসরা। ২০০০ সালে ক্রিস কেয়ার্নসের দুর্দান্ত সেঞ্চুরিতে নিউজিল্যান্ডের শিরোপা অর্জনের সময় ইয়াংয়ের বয়স ছিল ৮ বছর। এবার তার সামনে সুযোগ ট্রফিটা ছুঁয়ে দেখার।

ট্যাগ: ক্রিকেট
উপকূলে লবণাক্ততা বৃদ্ধি ও মাটি-পানির দূষণ টেকসই উন্নয়নের ক্…
  • ১৭ এপ্রিল ২০২৬
ইউরেনিয়ামের বিনিময়ে ইরানের জব্দকৃত ২০ বিলিয়ন ডলারের সম্পদ ফ…
  • ১৭ এপ্রিল ২০২৬
নেত্রকোনায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • ১৭ এপ্রিল ২০২৬
স্কুল, কলেজ-মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ে শিক্ষাবৃত্তি দ্বিগুণ …
  • ১৭ এপ্রিল ২০২৬
রুয়েটে স্কুল শিক্ষার্থীদের নিয়ে এআই টেক কার্নিভাল অনুষ্ঠিত
  • ১৭ এপ্রিল ২০২৬
আলোর মুখ দেখেনি তদন্ত প্রতিবেদন, বিএনপির এক নেতাসহ ছাত্রদলে…
  • ১৭ এপ্রিল ২০২৬