হান্ড্রেডের প্লেয়ার্স ড্রাফটে বাংলাদেশের ২৯ ক্রিকেটার, সবচেয়ে দামি সাকিব

০৭ মার্চ ২০২৫, ১২:৪৩ PM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৩:৪০ PM
সাকিব আল হাসান

সাকিব আল হাসান © সংগৃহীত

ইংল্যান্ডের ১০০ বলের টুর্নামেন্ট ‘দ্য হান্ড্রেড’-এর কয়েকটি মৌসুম পার হয়ে গেলেও এখনো পর্যন্ত কোনো বাংলাদেশি ক্রিকেটার এই টুর্নামেন্টে খেলার সুযোগ পাননি। যদিও আগের মৌসুমগুলোয় বেশ কয়েকজন ক্রিকেটার নাম নিবন্ধন করেছিলেন, কিন্তু তারা দল পাননি। তবে এবার দ্য হান্ড্রেডের নতুন মৌসুমের প্লেয়ার্স ড্রাফটে বাংলাদেশের ২৯ জন পুরুষ ক্রিকেটার নিবন্ধন করেছেন। 

বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ ভিত্তিমূল্যে ড্রাফটে নাম লিখিয়েছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। তার ভিত্তিমূল্য ধরা হয়েছে ১ লাখ ২০ হাজার পাউন্ড। সাম্প্রতিক সময়ে জাতীয় দলে ব্রাত্য থাকা এই তারকা দেশের রাজনৈতিক পরিবর্তনের কারণে বর্তমানে দেশে ফিরতে পারছেন না এবং জাতীয় দলের হয়েও খেলতে পারছেন না। ইংল্যান্ডের কাউন্টি দল সারের হয়ে খেলতে গিয়ে বোলিং নিষেধাজ্ঞা পেলেও, দ্য হান্ড্রেডের আয়োজকরা তাকে দ্বিতীয় সর্বোচ্চ ভিত্তিমূল্যে রেখেছেন।

এ ছাড়া ৬৩ হাজার পাউন্ড ভিত্তিমূল্যে ড্রাফটে নাম লিখিয়েছেন লেগ স্পিনার রিশাদ হোসেন। সম্প্রতি পাকিস্তান সুপার লিগে (পিএসএল) লাহোর কালান্দার্সের হয়ে খেলার সুযোগ পেয়েছেন তিনি। ৫২ হাজার পাউন্ড ভিত্তিমূল্যে আছেন বাংলাদেশের তিন ক্রিকেটার- লিটন দাস, তাওহীদ হৃদয় ও শেখ মেহেদী।

আরও পড়ুন: ১৬ মাস পর ব্রাজিল দলে ফিরে যা বললেন নেইমার

৪১ হাজার ৫০০ পাউন্ড ভিত্তিমূল্যে রয়েছেন তানজিদ হাসান তামিম, নাহিদ রানা, তানজিম হাসান সাকিব ও শরিফুল ইসলাম। নাহিদ রানার সাম্প্রতিক পারফরম্যান্স তাকে পিএসএলে পেশাওয়ার জালমির স্কোয়াডে জায়গা করে দিয়েছে।

নির্দিষ্ট ভিত্তিমূল্য ছাড়া ক্যাটাগরিতে নাম লিখিয়েছেন বাংলাদেশের ২০ ক্রিকেটার। এই তালিকায় আছেন খালেদ আহমেদ, নাসুম আহমেদ, আলিস আল ইসলাম, জাকের আলী অনিক, এনামুল হক বিজয়, ইবাদত হোসেন চৌধুরী, জাকির হাসান, সাইফ হাসান, শামীম হোসেন পাটোয়ারী, আফিফ হোসেন, মুকিদুল ইসলাম মুগ্ধ, তাইজুল ইসলাম, শহিদুল ইসলাম, কামরুল ইসলাম রাব্বি, হাসান মাহমুদ, রুয়েল মিয়া, মেহেদী হাসান মিরাজ, সৌম্য সরকার, রনি তালুকদার ও মোহাম্মদ সাইফউদ্দিন।

আরও পড়ুন: ‘জারার জন্য খালেদের স্যাক্রিফাইস— সব ছেড়ে বাড়ি বিক্রি করে দেশে ফেরা নিয়ে আবেগি স্ট্যাটাস’

আগামী ১২ মার্চ অনুষ্ঠিত হবে দ্য হান্ড্রেডের নতুন মৌসুমের প্লেয়ার্স ড্রাফট। ৮ দলের এই টুর্নামেন্টের ড্রাফটে মোট ২৭০ জন ইংলিশ এবং ৩৫০ জন বিদেশি ক্রিকেটার নাম লিখিয়েছেন। 

বিদেশি ক্রিকেটারদের তালিকায় আছেন গ্লেন ম্যাক্সওয়েল, সুনীল নারিন, আন্দ্রে রাসেল, কাইরন পোলার্ড, অ্যানরিখ নরকিয়া, নাসিম শাহ ও ডেভিড ওয়ার্নারের মতো তারকারা। এবার বাংলাদেশি ক্রিকেটারদের কেউ দল পান কি না, সেটাই দেখার বিষয়।

ট্যাগ: ক্রিকেট
যশোরে ইপিআই টিকা সংকট, স্বাস্থ্যঝুঁকিতে ৭৩ হাজার শিশু
  • ১৩ মে ২০২৬
ছাত্রদল নেতার আপত্তিকর ভিডিও ফেসবুকে, এআই দিয়ে তৈরি দাবি কর…
  • ১৩ মে ২০২৬
দেশের রেল নেটওয়ার্কে যুক্ত হচ্ছে দুর্গাপুর উপজেলা
  • ১৩ মে ২০২৬
সরকারকে ৩ লাখ ৮৩ হাজার ডোজ পোলিও টিকা দিল চীনের সিনোভ্যাক
  • ১৩ মে ২০২৬
নোবিপ্রবির অসুস্থ শিক্ষার্থীকে দেখতে হাসপাতালে ছাত্রশিবির স…
  • ১৩ মে ২০২৬
কেন্দ্রীয় কারাগারেই মামলার বাদীর সঙ্গে আসামির বিয়ে
  • ১৩ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9