ওজু ছাড়া ব্যাট-বল ধরেন না মুশফিক: স্ত্রীর আবেগঘন পোস্ট

০৬ মার্চ ২০২৫, ০৩:১৮ PM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৩:৪৪ PM
মুশফিক ও তার পরিবার

মুশফিক ও তার পরিবার © সংগৃহীত

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ব্যাটসম্যান মুশফিকুর রহিম আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। দীর্ঘ ১৮ বছরের ক্যারিয়ার শেষে ওয়ানডেতে তার পথচলা থামলেও, তার প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা কমেনি পরিবারের। বিশেষ করে স্ত্রী জান্নাতুল কেফায়েত মন্ডি আবেগঘন এক ফেসবুক পোস্টে লেখেন, ‘মুশফিক ওজু ছাড়া কখনো ব্যাট বা বল ধরেন না।’  

মুশফিকের অবসরের দিনে ফেসবুকে এক দীর্ঘ পোস্টে মন্ডি লিখেছেন, ‘ওয়ানডে ক্রিকেট থেকে তোমার বিদায় আনন্দের হোক, এই প্রত্যাশা করি। অসাধারণ ওয়ানডে ক্যারিয়ার পার করেছ তুমি। নিজে সন্তুষ্ট না হওয়া পর্যন্ত তোমাকে কখনো থামতে দেখিনি। গুরুত্বপূর্ণ ম্যাচে ভাঙা পাঁজর নিয়েও খেলেছ, একসঙ্গে ২০টা পর্যন্ত ব্যথানাশক খেয়েছ। সবসময় নিজের জন্য নয়, বরং দেশ ও দলের জন্য খেলেছ।’  

পরিবারের প্রতি মুশফিকের ভালোবাসা ও তার বিশ্বাসের বিষয়টি তুলে ধরে মন্ডি আরও লিখেছেন, ‘তুমি একজন সৎ ও অনন্য মানুষ। ওজু ছাড়া কখনো ব্যাট-বল স্পর্শ করো না। তুমি অসাধারণ একজন পারিবারিক মানুষ। বাচ্চাদের খুব প্রিয় একজন। আমার চাওয়া, আমাদের ছেলে শাহরোজ তোমাকে আদর্শ হিসেবে বেছে নিক।’  

সমালোচকদের উদ্দেশ্যেও কঠোর বার্তা দিয়েছেন মুশফিকের স্ত্রী। তিনি লিখেছেন, ‘জানি, এটি তোমার জন্য কঠিন সিদ্ধান্ত। তবে আরও ভালো সময় অপেক্ষা করছে তোমার জন্য। এখন পর্যন্ত যা কিছু করেছ, তাতে পরিবার তোমার প্রতি পুরোপুরি সন্তুষ্ট। কিন্তু দুঃখজনকভাবে, সবাই যে তোমাকে ইতিবাচকভাবে নেবে, এমন নয়। তবু আমি শুধু এটুকু বলতে চাই— সমালোচনা করবেন, কিন্তু এমনভাবে নয় যে, কেউ নামাজের পাটিতে বসে কাঁদতে বাধ্য হয়। আমরাও মানুষ।’  

মুশফিকের ওয়ানডে থেকে অবসর নেওয়ার পর ক্রিকেটাঙ্গনে তার অবদান নিয়ে আলোচনা শুরু হয়েছে। সতীর্থ থেকে ভক্ত— সবাই তার ক্যারিয়ারের প্রশংসা করছেন। বাংলাদেশের হয়ে ২৬০টি ওয়ানডে খেলা মুশফিক ৭ হাজারের বেশি রান করেছেন, গড় ৩৭.৮৩। বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে ওয়ানডেতে ডাবল সেঞ্চুরি করার কৃতিত্বও তার।

সাত দিনের মধ্যে ওসমানী হাসপাতালের সব সমস্যার সমাধান হবে: স্…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বাস-ট্রাক সংঘর্ষে নিহত-১, অন্তত আহত ১৫
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
কৃষিজমি দখল করে সিসা কারখানা, বিষাক্ত বর্জ্যে হুমকিতে জনস্ব…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন জোরদারের আহ্বান পুলিশ সুপার…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
মাদ্রাসা শিক্ষক বদলি: সহকারী অধ্যাপক পদ নিয়ে বিপাকে শিক্ষকরা
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
আজ শুভ জন্মাষ্টমী, পূজা-কীর্তন-শোভাযাত্রায় দেশজুড়ে উৎসবের প…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬