মুশফিকের বিদায়ে আবেগতাড়িত স্ট্যাটাস মাশরাফির

০৬ মার্চ ২০২৫, ০৯:২২ AM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৩:৪৫ PM
মুশফিকুর রহিম ও মাশরাফি বিন মর্তুজা

মুশফিকুর রহিম ও মাশরাফি বিন মর্তুজা © সংগৃহীত

টি-টোয়েন্টির পর এবার ওয়ানডে থেকে অবসরের ঘোষণা দিলেন দেশের উইকেটকিপার-ব্যাটসম্যান মুশফিকুর রহিম মুশফিকের অবসরের ঘোষণায় আবেগপ্রবণ হয়ে পড়েছেন পঞ্চপাণ্ডবের তারকা ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা। মুশির বিদায়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক স্ট্যাটাসে নিজের অনুভূতি প্রকাশ করেন ম্যাশ।

স্ট্যাটাসে নিজের অনুভূতি প্রকাশ করে তিনি লিখেছেন, ‘তোমার বিদায়ের ঘোষণায় এক লহমায় অনেক কিছু ভেসে উঠল চোখে। এত বছরের একসঙ্গে পথচলা, মাঠের ভেতরে-বাইরে কতশত স্মৃতি!’

মুশফিকের পরিশ্রমের কথা উল্লেখ করে সাবেক এই অধিনায়ক লিখেছেন, ‘ওয়ানডেতে তোমার রেকর্ডই তোমার হয়ে স্বাক্ষ্য দেবে অনেক কিছুর। তোমার ব্যাটের দ্যুতিতে কত আলোর দিন এসেছে দেশের ক্রিকেটে! তবে রেকর্ড বইয়ে লেখা থাকবে না, কতটা নিবেদন আর নিষ্ঠায় তুমি ক্যারিয়ার গড়েছিলে, কতটা ঘামের স্রোত পেরিয়ে সাফল্যের তীর ছুঁয়েছিলে। তোমার পরিশ্রম, প্রতিজ্ঞা আর ত্যাগের গল্প বাংলাদেশের ক্রিকেটে প্রজন্মের পর প্রজন্মে অনুকরণীয় হয়ে থাকবে।’

মুশফিক এখন কেবলই টেস্ট ক্রিকেটার। মাশরাফি তাকে শুভকামনা জানান সেই ফরম্যাটের জন্য, ‘আশা করি, সাদা পোশাকের বাকি অধ্যায়টুকু রঙিন করে তুলবে। তোমার ব্যাটে অভিজাত সংস্করণে দেশের ক্রিকেট সমৃদ্ধ হবে আরও…’

ক্যাডেট কলেজে ভর্তি আবেদন শুরু আজ, করবেন যেভাবে
  • ০১ নভেম্বর ২০২৬
১০ মাস পর পর্যটকদের জন্য আজ খুলছে সেন্টমার্টিন, তবে চলছে না…
  • ০১ নভেম্বর ২০২৬
বিজ্ঞপ্তির ৮ মাসেও বরাদ্দ দেয়নি প্রশাসন, রাজনৈতিক প্রভাবে স…
  • ০১ নভেম্বর ২০২৬
মিরপুরে আজও পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ
  • ০১ নভেম্বর ২০২৬
মুঘল সাম্রাজ্যের ‘শ্রেষ্ঠ’ নারী বণিক মরিয়ম-উজ-জামানি, যার …
  • ০১ নভেম্বর ২০২৬
শাবিপ্রবির অধিভুক্ত কলেজে ৫০ শতাংশই ফেইল, জিপিএ ৫ একজনের
  • ০১ নভেম্বর ২০২৬