বিশ্বক্রিকেটে প্রথম অধিনায়ক হিসেবে যে বিরল কীর্তি গড়লেন রোহিত শর্মা

০৪ মার্চ ২০২৫, ১১:৪৫ PM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৩:৫০ PM
রোহিত শর্মা

রোহিত শর্মা © ফাইল ফটো

চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে উঠে অনন্য এক কীর্তিই গড়েছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। ক্রিকেট ইতিহাসের প্রথম অধিনায়ক হিসেবে আইসিসির সব টুর্নামেন্টের ফাইনালে উঠলেন তিনি। রোহিতের নেতৃত্বে এর আগে ভারত খেলেছে ২০২৩ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ, ২০২৩ বিশ্বকাপ, ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে।

চ্যাম্পিয়নস ট্রফির নকআউটে এই নিয়ে তৃতীয়বার অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছিল ভারত। ফলটা ৩-০! এবারের সেমিফাইনালের আগে চ্যাম্পিয়নস ট্রফিতে ১৯৯৮ ও ২০০০ সালের কোয়ার্টার ফাইনালে জিতেছে ভারত।

দুবাইয়ে আজকের সেমিফাইনালে অবশ্য অস্ট্রেলিয়ার ইনিংসের পর জয় পাওয়া নিয়ে অতটা নিঃসন্দেহ ছিলেন না রোহিত। টসে জিতে ব্যাটিংয়ে নেমে ৪৯.৩ ওভারে ২৬৪ রান করে। অস্ট্রেলিয়ার এই স্কোর নিয়ে ম্যাচ শেষে রোহিত বলেছেন, ‘শেষ বলের আগে পর্যন্ত কিছুই নিশ্চিত ছিল না। ম্যাচের মাঝামাঝি সময়ে আমাদের মনে হয়েছিল, এটা ভালো স্কোর এবং আমাদের সত্যিকার অর্থে অনেক ভালো ব্যাটিং করতে হবে।’

ভালো ব্যাটিং করার সেই কাজটা খুব ভালোভাবেই করেছেন ভারতের ব্যাটসম্যানরা, বিশেষ করে কোহলি। রোহিত বলেছেন, ‘আমার মনে হয়, ব্যাটিংয়ে আমরা নিখুঁত ছিলাম। আমরা খুব শান্ত ছিলাম। উইকেটও ভালো মনে হচ্ছিল এবং এটাই এখানকার উইকেটের আচরণ।’

জয়ের জন্য ব্যাটসম্যান-বোলার সবাইকেই কৃতিত্ব দিয়েছেন রোহিত। তবে ৯৮ বলে ৮৪ রান করা কোহলির জন্য বাড়তি প্রশংসাই বরাদ্দ ছিল। কোহলিকে নিয়ে রোহিতের কথা ছিল এ রকম, ‘সে আমাদের জন্য এটা অনেক বছর ধরেই করে আসছে...আমাদের বড় জুটি দরকার ছিল, যেটা শ্রেয়াস ও বিরাট করেছে।’

কৃষিজমি দখল করে সিসা কারখানা, বিষাক্ত বর্জ্যে হুমকিতে জনস্ব…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন জোরদারের আহ্বান পুলিশ সুপার…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
মাদ্রাসা শিক্ষক বদলি: সহকারী অধ্যাপক পদ নিয়ে বিপাকে শিক্ষকরা
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
আজ শুভ জন্মাষ্টমী, পূজা-কীর্তন-শোভাযাত্রায় দেশজুড়ে উৎসবের প…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল ভারতীয় দূতাবাস
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
ব্যর্থতার পর ‘দুষ্টু ছেলে’র বাজিমাত, মহাকাশে বড় সাফল্য ভারত…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬