ঢাকা লিগ শুরু হচ্ছে সোমবার, প্রথম থেকেই খেলবেন জাতীয় দলের ক্রিকেটাররা

০২ মার্চ ২০২৫, ০৮:০৮ PM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৪:০৩ PM
ঢাকা প্রিমিয়ার লিগে প্রথম থেকেই খেলবেন জাতীয় দলের ক্রিকেটাররা

ঢাকা প্রিমিয়ার লিগে প্রথম থেকেই খেলবেন জাতীয় দলের ক্রিকেটাররা © সংগৃহীত

চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে আগেভাগেই বিদায় নিয়েছে বাংলাদেশ। শুক্রবার রাতে দেশে ফিরে ঢাকা প্রিমিয়ার লিগের প্রস্তুতিও নিয়েছেন বেশ কয়েকজন জাতীয় দলের ক্রিকেটার। সোমবার থেকে শুরু হচ্ছে ঢাকা লিগ। এরই মধ্যে প্রথম পাঁচ রাউন্ডের সূচি প্রকাশ করেছে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)। 

এবারের লিগের শুরু থেকেই জাতীয় দলের সব ক্রিকেটার অংশ নিচ্ছেন। তবে বিপিএলের মতো নেই মাশরাফি বিন মুর্তজা ও দেশের বাইরে থাকা সাকিব আল হাসান। এছাড়া দল পাননি মোস্তাফিজুর রহমান। আগের মতো এবারও প্রিমিয়ার ক্রিকেট লিগে কোনো বিদেশি ক্রিকেটার খেলানোর সুযোগ নেই। 

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে উদ্বোধনী দিনে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী ও অগ্রণী ব্যাংক। এবার মিরপুর স্টেডিয়ামে লিগের সর্বোচ্চ ২৮ ম্যাচ হবে। অপর দুটি ভেন্যু বিকেএসপির তিন ও চার নম্বর মাঠ। 

প্রথমদিন বিকেএসপির তিন নম্বর মাঠে মোহামেডানের প্রতিপক্ষ গুলশান ক্রিকেট ক্লাব। বিকেএসপির চার নম্বর মাঠে মুখোমুখি হবে প্রাইম ব্যাংক ও রূপগঞ্জ টাইগার্স। 

এবার রিজার্ভ ভেন্যুও রাখা হয়েছে। পুবেরগাঁও ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান (পিকেএসপি) ও বসুন্ধরা ক্রিকেট মাঠ রিজার্ভ ভেন্যু হিসাবে থাকবে। এবারের ঢাকা লিগে টি-স্পোর্টসে মোট ২৭টি ম্যাচ সরাসরি সম্প্রচার করা হবে। এর বাইরেও টি-স্পোর্টস ডিজিটালে ৮৩টি ম্যাচ সরাসরি সম্প্রচার করা হবে। পাশাপাশি আম্পায়ারদের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে রিভিউ নেওয়ার সুযোগও থাকছে। তবে সেটা ডিআরএস নয়। থার্ড আম্পায়ার রিপ্লে দেখে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে পারবেন।

প্রিমিয়ার লিগের প্রথম পর্ব শেষ হবে ঈদের পর। ঈদের ছুটির আগে ৯ রাউন্ড খেলা হবে। ঈদের ছুটি শেষে বাকি ২ রাউন্ড এবং তারপরই সুপার লিগ। এপ্রিলের মাঝামাঝিতে জিম্বাবুয়ের বিপক্ষে ২ ম্যাচের টেস্ট সিরিজ শুরুর আগেই সুপার লিগ শেষ করার চিন্তা আয়োজক সিসিডিএমের।

ট্যাগ: ক্রিকেট
সাত দিনের মধ্যে ওসমানী হাসপাতালের সব সমস্যার সমাধান হবে: স্…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বাস-ট্রাক সংঘর্ষে নিহত-১, অন্তত আহত ১৫
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
কৃষিজমি দখল করে সিসা কারখানা, বিষাক্ত বর্জ্যে হুমকিতে জনস্ব…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন জোরদারের আহ্বান পুলিশ সুপার…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
মাদ্রাসা শিক্ষক বদলি: সহকারী অধ্যাপক পদ নিয়ে বিপাকে শিক্ষকরা
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
আজ শুভ জন্মাষ্টমী, পূজা-কীর্তন-শোভাযাত্রায় দেশজুড়ে উৎসবের প…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬