প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের ট্রফি উন্মোচন, পারিশ্রমিক নিয়ে বিতর্ক

০১ মার্চ ২০২৫, ০৬:৫৮ PM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৪:১৭ PM
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের ট্রফি উন্মোচন অনুষ্ঠানে অধিনায়কেরা

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের ট্রফি উন্মোচন অনুষ্ঠানে অধিনায়কেরা © সংগৃহীত

৩ মার্চ থেকে শুরু হতে যাচ্ছে দেশের পুরোনো ঘরোয়া টুর্নামেন্ট ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিএল)। লিগ শুরুর আগে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আয়োজিত হয় ডিপিএলের ট্রফি উন্মোচন অনুষ্ঠান। তার আগে ডিপিএলে অংশগ্রহণকারী ১২ দলের অধিনায়ক, ক্লাব কর্মকর্তারা এবং আয়োজক সংস্থা সিসিডিএমের (ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস) কর্মকর্তারা আসেন সংবাদমাধ্যমের সামনে। আজ শনিবার (১ মার্চ) বিকেলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

নতুন মৌসুমের বিভিন্ন দিক তুলে ধরেন কর্মকর্তারা, যেখানে ঘুরেফিরে এসেছে আম্পায়ারিংয়ের মানোন্নয়ন ও ক্রিকেটারদের পারিশ্রমিক সময়মতো নিশ্চিত করা। ট্রফি উন্মোচন অনুষ্ঠানে অনেক ক্রিকেটার সময় মতো নিজেদের পাওনা পারিশ্রমিক পাওয়া নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন। তাঁদের আশা যেন প্রতিশ্রুত পারিশ্রমিক যথাসময়ে পরিশোধ করা হয় এবার।

মোহামেডানের অধিনায়ক তামিম ইকবাল বলেন, ‘প্রতিবারই আম্পায়ারিং ও পারিশ্রমিক নিয়ে আলোচনা হয়। এবার যেন এ সব বিষয় যথাযথভাবে মেনে চলা হয়। এবার পরিস্থিতি একটু ভিন্ন। বিপিএলই হোক বা প্রিমিয়ার লিগ, ক্রিকেটাররা সব দিক থেকেই ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি সত্যিই আশা করি, ক্লাব সংগঠকেরা তাদের প্রতিশ্রুতি রক্ষা করবেন। আমার কাছে ক্রিকেটারদের পারিশ্রমিক পরিশোধই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যেন ভালোভাবে টুর্নামেন্টটা শেষ করতে পারি।’

বর্তমান চ্যাম্পিয়ন আবাহনীর অধিনায়ক মোসাদ্দেক হোসেন নতুন ট্রফি এনে মঞ্চের মাঝখানে রাখেন। এবারের চ্যাম্পিয়ন ট্রফির নকশায় কিছু পরিবর্তন আনা হয়েছে। পরিবর্তন আনা হয়েছে ক্রিকেটারদের পারিশ্রমিক কাঠামোয়। মোসাদ্দেকেরও দাবি, পারিশ্রমিক যেন ঠিক সময়ে দেওয়া হয়।

ট্যাগ: ক্রিকেট
সাত দিনের মধ্যে ওসমানী হাসপাতালের সব সমস্যার সমাধান হবে: স্…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বাস-ট্রাক সংঘর্ষে নিহত-১, অন্তত আহত ১৫
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
কৃষিজমি দখল করে সিসা কারখানা, বিষাক্ত বর্জ্যে হুমকিতে জনস্ব…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন জোরদারের আহ্বান পুলিশ সুপার…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
মাদ্রাসা শিক্ষক বদলি: সহকারী অধ্যাপক পদ নিয়ে বিপাকে শিক্ষকরা
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
আজ শুভ জন্মাষ্টমী, পূজা-কীর্তন-শোভাযাত্রায় দেশজুড়ে উৎসবের প…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬