ভাষা শহীদের স্মরণে ঢাবিতে শিক্ষার্থীদের আয়োজনে ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

০১ মার্চ ২০২৫, ১২:৫৩ AM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৪:২০ PM

© টিডিসি সম্পাদিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত ভাষা শহীদ স্মরণে ক্রিকেট টুর্নামেন্ট সফলভাবে সম্পন্ন হয়েছে। প্রতিযোগিতায় মোট ১২টি দল অংশগ্রহণ করে, যেখানে চ্যাম্পিয়ন হয় এফ রহমান হলের ‘শহীদ রফিক’ টিম এবং রানারআপ হয় জিয়া হলের ‘শহীদ সালাম’ টিম।

টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দলের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক আবুল কালাম সরকার, এমআইএস বিভাগের শিক্ষক জাহাঙ্গীর আলম শাহীন, ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ওলিউর রহমান জনি, বর্তমান যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুর জামান রিংকু, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, তথ্য ও গবেষণা সম্পাদক মাহমুদ ইসলাম কাজল, ঢাবি ছাত্রদলের সদস্য হাসিবুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক রুবেল পারভেজ, সহ সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম, তথ্য ও গবেষণা সম্পাদক জারিফ রহমান, সদস্য তানসেন ইসলাম, আব্দুর রউফ, আলম বাদশাসহ বিভিন্ন হলের নেতৃবৃন্দ।

ফাইনাল ম্যাচ শেষে বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেওয়া হয়। আয়োজকরা জানান, ভাষা আন্দোলনের চেতনা ছড়িয়ে দিতে এবং শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে এই টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে।

সাত দিনের মধ্যে ওসমানী হাসপাতালের সব সমস্যার সমাধান হবে: স্…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বাস-ট্রাক সংঘর্ষে নিহত-১, অন্তত আহত ১৫
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
কৃষিজমি দখল করে সিসা কারখানা, বিষাক্ত বর্জ্যে হুমকিতে জনস্ব…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন জোরদারের আহ্বান পুলিশ সুপার…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
মাদ্রাসা শিক্ষক বদলি: সহকারী অধ্যাপক পদ নিয়ে বিপাকে শিক্ষকরা
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
আজ শুভ জন্মাষ্টমী, পূজা-কীর্তন-শোভাযাত্রায় দেশজুড়ে উৎসবের প…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬