দক্ষিণ আফ্রিকার কাছে আত্মসমর্পণ আফগানিস্তানের

২১ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৪৭ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০৩:০০ PM
দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তানের ম্যাচের দৃশ্য

দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তানের ম্যাচের দৃশ্য © সংগৃহীত

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথমবারের মতো খেলতে নেমে দক্ষিণ আফ্রিকার সামনে দাঁড়াতেই পারেনি আফগানিস্তান। প্রোটিয়াদের করা ৩১৫ রানের জবাবে ২০৮ রানেই গুটিয়ে গেছে হাশমতউল্লাহ শহিদীর দল।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) করাচি ন্যাশনাল স্টেডিয়ামের হাই স্কোরিং পিচে ৬ উইকেটে ৩১৫ রান করে দক্ষিণ আফ্রিকা। জবাবে আফগানিস্তান অলআউট হয় ৪৩.৩ ওভারে মাত্র ২০৮ রানে।

আফগানিস্তানের হয়ে একাই লড়াই করেছেন রহমত শাহ। এক প্রান্ত আগলে রেখে ৯২ বলে ৯০ রানের ইনিংস খেলেছেন তিনি। বাকিদের কেউ ২০ রানের কোটায়ও যেতে পারেনি। ১৮ রান করে নিয়েছেন আজমতউল্লাহ ওমরজাই ও রশিদ। ইব্রাহিম জাদরান ১৭ রান ও সিকিকুল্লাহ আতাল ১৬ রান করেন।

এর আগে ব্যাট করতে নেমে শুরু থেকেই খুব নিয়ন্ত্রিত ব্যাটিং করতে থাকে দক্ষিণ আফ্রিকা। যদিও ২৮ রানের জুটি গড়ার পর বিচ্ছিন্ন হয়ে যান দুই ওপেনার রিকেলটন ও টনি ডি জর্জি। ২৮ রানের মাথায় আউট হয়ে যান টনি ডি জর্জি। এরপরই ঘুরে দাঁড়ায় দক্ষিণ আফ্রিকা। রায়ান রিকেলটন ও টেম্বা বাভুমা মিলে গড়ে তোলেন ১২৯ রানের অনবদ্য জুটি।

অধিনায়ক টেম্বা বাভুমাকে ২৯তম ওভারের ৪র্থ বলে এলবিডব্লিউ আউট করেছিলেন মোহাম্মদ নবি। আম্পায়ার আউটের আঙ্গুল তুললেও রিভিউ নিয়ে বেঁচে যান বাভুমা। কিন্তু পরের বলেই ছক্কা মারতে গিয়ে ধরা পড়েন বাউন্ডারি লাইনের আগে সেদিকুল্লাহ অটলের হাতে। ৭৬ বলে ৫৮ রান করে আউট হন বাভুমা।

ওয়ানডে ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরি করতে ১০১ বল খেলেন প্রায় ২৯ বছর ছুঁই ছুঁই রায়ান রিকেল্টন। যদিও ১০৩ রান করেই রানআউট হয়ে যান তিনি। এরপর রাশি ফন ডার ডুসেন, এইডেন মারক্রামরা ব্যাট হাতে ঝড় তোলেন। ৪৬ বলে ৫২ রান করে আউট হন ফন ডার ডুসেন। ৩৬ বলে ৫২ রান করে অপরাজিত থেকে যান এইডেন মারক্রাম।

ট্যাগ: ক্রিকেট
প্রেসক্রিপশন ছাড়া ওষুধ সেবন: কতটা বিপজ্জনক?
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
আমরা ফটোশেসনের রাজনীতি করি না: পানিসম্পদ মন্ত্রী 
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বর্ণাঢ্য আয়োজনে ইসলামী বিশ্ববিদ্যালয়ে শুভ জন্মাষ্টমী উদযাপন
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
কারারক্ষী ও আইনজীবীর ছদ্মবেশে প্রতারণা: সংঘবদ্ধ চক্রের দুই …
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বাঁচতে চান তিতুমীরের শিক্ষার্থী সাদিয়া, চিকিৎসায় প্রয়োজন সহ…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
চীনা যুদ্ধবিমান ও মক্কা চুক্তিতে আগ্রহ, আঞ্চলিক ভূরাজনীতিতে…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬