আমরা ফটোশেসনের রাজনীতি করি না: পানিসম্পদ মন্ত্রী 

০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৭ PM , আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৯ PM
পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি

পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি © টিডিসি ফটো

মাত্র ৬ মাসে সব কাজ শেষ করার সুযোগ নেই এবং এটি বিরোধী দলের বুঝা উচিত বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।‎শুক্রবার (০৪ এপ্রিল) বেলা সাড়ে ১১ টার দিকে লক্ষ্মীপুরে পৌর এলাকায় রহমতখালী খাল পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা স্বেচ্ছাসেবক দল ও জেলা কৃষকদলের ব্যানারে এ কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়। 

‎শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, ‘সরকারের দায়িত্ব নিয়েছি মাত্র ৬ মাস হয়েছে, এর মধ্যে সব কাজ শেষ হয়ে যায়নি। ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন কি হয়ে গেছে? বলার সুযোগ আছে? এটাতো বিরোধী দলের বুঝা উচিত। ৬ মাসের মাথায় উনারা লংমার্চ করবেন। আমরা ফটোশেসনের রাজনীতি করি না। ফটো শো'র রাজনীতিও আমরা করি না।’

‎পানিসম্পদ মন্ত্রী বলেন, ‘২০ হাজার কিলোমিটার পুনঃখাল আমরা খনন করবো অনেক নেতাই ছিলেন, অনেকে নিজেকে দুরদর্শী নেতা মনে করেন, কই ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করে দেশের মানুষকে সুবিধা পাইয়ে দেওয়ার কাজ কেউ করেননি। খাল পুনঃখননে কি সুবিধা পেতে পারি ইতিমধ্যে আমরা দেখছি, উপকারিতাও পাচ্ছি। তারেক রহমানের সেই তীক্ষ্ণ দৃষ্টি, দুরদর্শী চিন্তা থেকে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখননের কাজ আমরা হাতে নিয়েছি এবং শুরু করেছি।’

আরও দেখুন: জনবল নিয়োগ দেবে ব্র্যাক ব্যাংক, আবেদন অনলাইনে 

‎এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক সাহাব উদ্দিন সাবু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান, বাফুফে সহ-সভাপতি ওয়াহিদ উদ্দীন চৌধুরী হ্যাপি, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মহসিন কবির স্বপন, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, জেলা কৃষকদলের সভাপতি মাহাবুব আলম মামুন ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সোহেল প্রমুখ।

নোয়াখালী বিভাগের দাবিতে শাহবাগ অবরোধ
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
শ্রীকৃষ্ণের ৫২৫২তম আবির্ভাব তিথি উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনে মঙ…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
‘রাজপথে আন্দোলনের হুমকি না দিয়ে সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে প…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
নিয়ন্ত্রণ হারিয়ে গড়াই পরিবহনের বাস খাদে, আহত অন্তত ২০
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
চীন থেকে যুদ্ধবিমান কিনলে বাংলাদেশের সুবিধা-অসুবিধা কী?
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
প্রেসক্রিপশন ছাড়া ওষুধ সেবন: কতটা বিপজ্জনক?
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬