বাঁচতে চান তিতুমীরের শিক্ষার্থী সাদিয়া, চিকিৎসায় প্রয়োজন সহায়তা

০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৫ PM
সরকারি তিতুমীর কলেজ

সরকারি তিতুমীর কলেজ © টিডিসি ফটো

কিডনিজনিত জটিলতায় রাজধানীর শ্যামলী কিডনি ইনস্টিটিউট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন সরকারি তিতুমীর কলেজের রসায়ন বিভাগের শিক্ষার্থী সাদিয়া আয়াত। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তার উভয় কিডনি প্রায় ক্ষতিগ্রস্ত হওয়ার পর্যায়ে রয়েছে। দীর্ঘমেয়াদি ও ব্যয়বহুল চিকিৎসার প্রয়োজন হওয়ায় আর্থিক সংকটে পড়েছে তার পরিবার।

সাদিয়া আয়াত রসায়ন বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি প্রায় ২০ দিন ধরে শ্যামলী কিডনি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন। তার চিকিৎসা অব্যাহত রাখতে গত ৩১ আগস্ট (সোমবার) সরকারি তিতুমীর কলেজের দরিদ্র তহবিল থেকে আর্থিক সহায়তা চেয়ে কলেজের অধ্যক্ষের কাছে আবেদন করা হয়েছে। 

সাদিয়ার সহপাঠীরা জানান, দীর্ঘদিনের চিকিৎসার ব্যয় বহন করতে গিয়ে সাদিয়ার পরিবার আর্থিক সংকটের মধ্যে পড়েছে। এ অবস্থায় সাদিয়ার চিকিৎসা ব্যয় চালানোর জন্য আর্থিক সহায়তা প্রয়োজন।

এ বিষয়ে রসায়ন বিভাগের ২০২০–২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আল নোমান ফকির বলেন, সাদিয়ার বয়স এখন স্বপ্ন দেখার ও ভবিষ্যৎ গড়ার। কিন্তু আজ সে হাসপাতালের বিছানায় মৃত্যুর সঙ্গে লড়ছে। তার চিকিৎসায় প্রয়োজন বিপুল অর্থ, যা একার পক্ষে বহন করা সম্ভব নয়।

তিনি আরও বলেন, তাই তিতুমীর কলেজ পরিবারসহ দেশের বিত্তবান ও মানবিক মানুষের কাছে সাদিয়ার পাশে দাঁড়ানোর আহ্বান জানাই। সাদিয়া আবার ক্লাসে ফিরতে চায়। তাকে বাঁচাতে সহায়তার হাত বাড়িয়ে দিন।

সহায়তা পাঠানোর আগে এই নাম্বারে যোগাযোগ করুন- ০১৭১৯৩৭১৪১১

ছাত্রলীগ নেতার সাথে নামের মিল থাকায় প্রথমবার বাদ, পুনঃযাচাই…
  • ০১ অক্টোবর ২০২৬
সেপ্টেম্বরে ৪৯ নারী-শিশুকে ধর্ষণ, হত্যার শিকার ৫২ জন
  • ০১ অক্টোবর ২০২৬
বাংলাদেশ–আফগানিস্তান টেস্ট ও ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা
  • ০১ অক্টোবর ২০২৬
ঢাকা কলেজের ৫১ জনকে শাস্তির পর এবার আইডিয়াল কলেজের ভর্তি বা…
  • ০১ অক্টোবর ২০২৬
অভিজ্ঞতা ছাড়াই এক্সিকিউটিভ নিয়োগ দেবে আকিজ ভেঞ্চার, আবেদন ৩…
  • ০১ অক্টোবর ২০২৬
নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুলের দ…
  • ০১ অক্টোবর ২০২৬