সাফজয়ী ১৮ নারী ফুটবলারকে বাদ দিয়ে দল ঘোষণা করলেন বাটলার

২০ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:০৪ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০৩:০৪ PM
রাখা হয়নি কোচের বিরুদ্ধে বিদ্রোহ করা সাবিনা খাতুনসহ সাফজয়ী ১৮ ফুটবলারকে

রাখা হয়নি কোচের বিরুদ্ধে বিদ্রোহ করা সাবিনা খাতুনসহ সাফজয়ী ১৮ ফুটবলারকে © সংগৃহীত

আগামী ২৬ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে একটি ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ নারী ফুটবল দল। এরপর ২ মার্চ হবে দুই দলের মধ্যকার আরেকটি প্রীতি ফুটবল ম্যাচ। এই দুটি ম্যাচকে সামনে রেখে আজ বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে ২৩ সদস্যবিশিষ্ট দল ঘোষণা করেছেন প্রধান কোচ পিটার জেমস বাটলার।

দলে সুযোগ পেয়েছেন এক ঝাঁক তরুণ মুখ; রাখা হয়নি কোচের বিরুদ্ধে বিদ্রোহ করা সাবিনা খাতুনসহ সাফজয়ী ১৮ ফুটবলারকে।

এবারের স্কোয়াডে প্রথমবারের মত বাদ পড়েছেন নিয়মিত অধিনায়ক সাবিনা খাতুন। জাতীয় দলে সুযোগ পাওয়ার পর থেকে কখনই স্কোয়াডের বাইরে ছিলেন না সাবিনা। এই প্রথম স্কোয়াডের বাইরে থাকতে হলো তাকে।

নতুনদের নিয়ে গড়া দল নিয়ে আশাবাদী কোচ বাটলার। তিনি বলেন, ‘দলে কিছু অভিজ্ঞ ফুটবলার রয়েছেন। এছাড়া অনেক তরুন ফুটবলারও রয়েছেন। আমি নতুনদের সুযোগ দিতে চাই। তাদের খেলার সময় দিতে হবে।’

একনজরে ২৩ সদস্যের দল
গোলরক্ষক: মোসাম্মৎ ইয়ারজান খাতুন, মিলি আক্তার, মেঘলা রানী রয়।
ডিফেন্ডার: কোহাতি কিসকু, মোসাম্মৎ জয়নব বিবি রিতা, আফঈদা খন্দকার, মোসাম্মৎ সুরমা জান্নাত, মোসাম্মৎ সুলতানা, কানম আক্তার, মরিয়ম বিনতে হান্না, অর্পিত বিশ্বাস অর্পিতা, 
মিডফিল্ডার: মোসাম্মৎ হালিমা আক্তার, স্বপ্না রানী, মোসাম্মৎ মুনকি আক্তার, মোসাম্মৎ বন্যা খাতুন।
ফরোয়ার্ড: আইরিন খাতুন, মোসাম্মৎ আকলিমা খাতুন, শাহেদা আক্তার রিপা, অয়ন্ত বালা মাহাতো, মোসাম্মৎ ঐশি খাতুন, তনিমা বিশ্বাস, সুরভী আকন্দ প্রীতি, নবিরন খাতুন।

প্রেসক্রিপশন ছাড়া ওষুধ সেবন: কতটা বিপজ্জনক?
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
আমরা ফটোশেসনের রাজনীতি করি না: পানিসম্পদ মন্ত্রী 
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বর্ণাঢ্য আয়োজনে ইসলামী বিশ্ববিদ্যালয়ে শুভ জন্মাষ্টমী উদযাপন
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
কারারক্ষী ও আইনজীবীর ছদ্মবেশে প্রতারণা: সংঘবদ্ধ চক্রের দুই …
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বাঁচতে চান তিতুমীরের শিক্ষার্থী সাদিয়া, চিকিৎসায় প্রয়োজন সহ…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
চীনা যুদ্ধবিমান ও মক্কা চুক্তিতে আগ্রহ, আঞ্চলিক ভূরাজনীতিতে…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬