প্রস্তুতি ম্যাচ হারের পর শান্ত বললেন—‘তৈরি হও বিশ্ব, একটা ঝড় আসছে!’

১৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৫২ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০৩:০৯ PM
নাজমুল হোসেন শান্ত

নাজমুল হোসেন শান্ত © ফাইল ছবি

একদম হাতের নাগালেই চ্যাম্পিয়ন্স ট্রফির বৈশ্বিক আসর। আগামীকাল বুধবার (১৯ ফেব্রুয়ারি) শুরু হবে উৎসব। পরদিনই শুরু বাংলাদেশের যাত্রা। এ উপলক্ষে পাকিস্তান শাহিনসের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হয়েছিল তারা। হারতে হয়েছে বড় ব্যবধানে। এসবের অবশ্য তোয়াক্কা করছেন না অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বার্তা দিলেন গর্জনের।
  
গতকাল দুবাইয়ের আইসিসি একাডেমি মাঠে ২০২ রানে অলআউট হয় বাংলাদেশ। জবাব দিতে নেমে ৩৪.৫ ওভারে এই রান তাড়া করে পাকিস্তান শাহিনস। বাংলাদেশ হারে ৭ উইকেটে। ব্যাট হাতে ব্যর্থ হন শান্ত। ২১ বলে করেন ১২ রান। এ নিয়ে আক্ষেপ দেখা গেল না বাংলাদেশি অধিনায়কের মধ্যে। চ্যাম্পিয়ন্স ট্রফির দিকেই নজর তার। এমন বার্তাই দিলেন নিজের ফেসবুকে।

গতকাল রাতে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করেন শান্ত। যেখানে তাকে চ্যাম্পিয়ন্স ট্রফির জার্সি গায়ে ব্যাট হাতে দেখা যায়। ছবির ক্যাপশনে তিনি বাঘ ও ক্রিকেটের ইমোজি দিয়ে লিখেছেন, ‘বাংলাদেশের বাঘেরা গর্জন করতে প্রস্তুত, ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে কাঁপিয়ে দেব। তৈরি হও বিশ্ব, একটা ঝড় আসছে!’

গতকাল রাতে বাংলাদেশকে নিয়ে পোস্ট করেছে আইসিসিও। যেখানে তারা সূর মিলিয়েছে শান্তর সঙ্গে। নিজেদের ফেসবুকে শান্ত, জাকের আলী অনিক, মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদের ছবি দিয়ে আইসিসি লিখেছে, ‘বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে গর্জন করতে প্রস্তুত। ’

২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। পরের ম্যাচে আগামী ২৪ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের মুখোমুখি হবে তারা। গ্রুপপর্বের শেষ ম্যাচে আগামী ২৭ ফেব্রুয়ারি স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে লড়বে শান্তর দল।

ট্যাগ: ক্রিকেট
প্রেসক্রিপশন ছাড়া ওষুধ সেবন: কতটা বিপজ্জনক?
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
আমরা ফটোশেসনের রাজনীতি করি না: পানিসম্পদ মন্ত্রী 
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বর্ণাঢ্য আয়োজনে ইসলামী বিশ্ববিদ্যালয়ে শুভ জন্মাষ্টমী উদযাপন
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
কারারক্ষী ও আইনজীবীর ছদ্মবেশে প্রতারণা: সংঘবদ্ধ চক্রের দুই …
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বাঁচতে চান তিতুমীরের শিক্ষার্থী সাদিয়া, চিকিৎসায় প্রয়োজন সহ…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
চীনা যুদ্ধবিমান ও মক্কা চুক্তিতে আগ্রহ, আঞ্চলিক ভূরাজনীতিতে…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬