মাইনাস ২৪ ডিগ্রীতে মায়ামির ম্যাচ, মেসি কী খেলবেন

১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৩৪ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০৩:১১ PM
মেসি

মেসি © ফাইল ফটো

কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপে ১৯ ফেব্রুয়ারি বাংলাদেশ সময় সকাল ৭টায় স্পোর্টিং কেসির বিপক্ষে মাঠে নামবে ইন্টার মায়ামি। ম্যাচটি হবে কানসাসের চিলড্রেনস মার্সি পার্কে। সংবাদ মাধ্যম যে আবহাওয়া পূর্বাভাস দিয়েছে সে অনুযায়ী, ম্যাচের সময় কানসাসের তাপমাত্রা থাকবে মাইনাস ১৫ ডিগ্রী সেলসিয়াস। তবে বাতাসের তীব্রতার কারণে মাইনাস ২৪  ডিগ্রী অনুভূত হবে। 

তীব্র এই শীতে মেসির খেলার অভিজ্ঞতা নেই। তিনি খেললে শরীরের রক্ত জমাট হয়ে ইনজুরিতে পড়ার শঙ্কা আছে। যে কারণে মেসি ওই ম্যাচে খেলবেন কিনা তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। এমনকি সুয়ারেজদের খেলা নিয়েও তৈরি হয়েছে শঙ্কা। 

সংবাদ মাধ্যম জানিয়েছে, মেসি ম্যাচটা খেলতে চান না। ক্রীড়া সাংবাদিক ফ্রাঙ্কো পানিজো সূত্রের বরাত দিয়ে বলেছেন, মেসি এই তীব্র শীতের মধ্যে খেলতে চান না। এতে করে কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের শুরুটা মেসিকে ছাড়াই হতে পারে। 

ম্যাচটি অবশ্য স্থগিত হওয়ার সম্ভাবনা আছে। মায়ামির পক্ষ থেকে ম্যাচটি স্থগিত করে উষ্ণ কোন ভেন্যুতে আয়োজনের প্রস্তাব দেওয়া হয়েছে। অথবা কানসাসের আবহাওয়ার উন্নতি হলে পরবর্তীতে খেলা যায় কিনা ওই পরামর্শ দেওয়া হয়েছে। তবে স্পোর্টিং কেসি নাকি ম্যাচটি আয়োজনে বদ্ধ পরিকর। মায়ামির বিপক্ষে সুযোগ হাতছাড়া করতে চান না তিনি।    

প্রেসক্রিপশন ছাড়া ওষুধ সেবন: কতটা বিপজ্জনক?
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
আমরা ফটোশেসনের রাজনীতি করি না: পানিসম্পদ মন্ত্রী 
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বর্ণাঢ্য আয়োজনে ইসলামী বিশ্ববিদ্যালয়ে শুভ জন্মাষ্টমী উদযাপন
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
কারারক্ষী ও আইনজীবীর ছদ্মবেশে প্রতারণা: সংঘবদ্ধ চক্রের দুই …
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বাঁচতে চান তিতুমীরের শিক্ষার্থী সাদিয়া, চিকিৎসায় প্রয়োজন সহ…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
চীনা যুদ্ধবিমান ও মক্কা চুক্তিতে আগ্রহ, আঞ্চলিক ভূরাজনীতিতে…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬