সাকিবকে নিয়ে প্রশ্ন করায় বিরক্ত বিসিবি পরিচালক

১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৫২ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০৩:১১ PM
সাকিব আল হাসান ও নাজমুল আবেদীন ফাহিম

সাকিব আল হাসান ও নাজমুল আবেদীন ফাহিম © ফাইল ফটো

দুবাইয়ে পাকিস্তান শাহিনসের বিপক্ষে নাজমুল হোসেন শান্তরা খেলছেন চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতি ম্যাচ। এদিকে মিরপুরে বিসিবি কার্যালয়ে দেশের ক্রিকেটের সার্বিক উন্নয়নে সাবেক অধিনায়কদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। সভা শেষে মিরপুরে শেরেবাংলায় বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম কথা বলেছেন সভা ও চ্যাম্পিয়নস ট্রফি প্রসঙ্গে। জানিয়েছেন, চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। তবে সাকিব আল হাসানকে নিয়ে সাংবাদিক প্রশ্ন করতেই, এড়িয়ে গেলেন ফাহিম।

চ্যাম্পিয়নস ট্রফি খেলতে দুবাই যাওয়ার আগে সংবাদ সম্মেলনে সাকিব প্রসঙ্গে প্রশ্ন করায় অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময়ে সেটা অপ্রাসঙ্গিকই বাংলাদেশ অধিনায়কের কাছে। নাজমুল আবেদীন ফাহিম বিরক্তি নিয়ে সেই সুরেই পাল্টা প্রশ্ন ছুড়ে দিলেন, ‘না, এটা কি করতেই হবে (প্রশ্ন)? না এটা কি করতেই হবে? সাকিবকে নিয়ে আর কোনো প্রশ্ন? ধন্যবাদ।’

সভায় উপস্থিত ছিলেন—সাবেক অধিনায়ক ও বর্তমান প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু, সাবেক অধিনায়ক ও বিসিবি পরিচালক আকরাম খান, হাবিবুল বাশার সুমন, মোহাম্মদ আশরাফুল, শাহরিয়ার নাফীস, রাজিন সালেহরা। ফাহিম জানিয়েছেন, সভায় মূলত আলোচনা হয়েছে সদ্য শেষ হওয়া বিপিএল।

বিপিএল ও অন্যান্য খেলাসহ সাবেক অধিনায়কদের কাছ থেকে মতামত নিয়েছে বিসিবি। ফাহিম বলেছেন, ‘যে বিপিএলটা হয়েছে, সেটা নিয়ে কথা বলেছি। সামনের বছর আমাদের খেলাটাকে কীভাবে সাজাতে পারি বা তাদের মতামতগুলো কী। আগের অধিনায়কেরা ছিল এখানে। মজার ব্যাপার, আমাদের বর্তমান লিটন কুমার দাস, মুমিনুল হক সৌরভ–তারাও এখানে ছিল। এখান ক্রিকেটের কী অবস্থা তারা সবচেয়ে ভালো জানে।’

সাবেকদের মতামতকে গুরুত্ব দিচ্ছে বিসিবি। সামনে তাঁদের পরামর্শের ওপর নির্ভর করে কিছু সিদ্ধান্তও নিতে পারে ক্রিকেট বোর্ড। ফাহিম বললেন, ‘প্রত্যেক অধিনায়কই তাদের মতো করে মতামত জানিয়েছে, কোন কোন জায়গায় আমরা একটু ভালো করতে পারি। কোথায় পরিবর্তন দরকার, কোথায় আমরা খুব একটা ভালো করছি না। এসব মিলিয়ে আলাপ আলোচনা হয়েছে। আমরা অবশ্যই, এ বোর্ড সে আলোচনাকে খুবই গুরুত্ব দেবে। সেটার ওপর ভিত্তি করে হয়তো কিছু কিছু সিদ্ধান্তও হবে। হয়তো আমরা সামনে দেখতে পাব ক্রিকেট মাঠে বা সামনের ক্যালেন্ডারগুলোতে।’

আমরা ফটোশেসনের রাজনীতি করি নাঃ পানিসম্পদ মন্ত্রী 
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বর্ণাঢ্য আয়োজনে ইসলামী বিশ্ববিদ্যালয়ে শুভ জন্মাষ্টমী উদযাপন
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
কারারক্ষী ও আইনজীবীর ছদ্মবেশে প্রতারণা: সংঘবদ্ধ চক্রের দুই …
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বাঁচতে চান তিতুমীরের শিক্ষার্থী সাদিয়া, চিকিৎসায় প্রয়োজন সহ…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
চীনা যুদ্ধবিমান ও মক্কা চুক্তিতে আগ্রহ, আঞ্চলিক ভূরাজনীতিতে…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
কলকাতা যাওয়ার আগে বাংলাদেশিদের বিশেষ নির্দেশনা
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬