প্রস্তুতি ম্যাচেও ব্যর্থ বাংলাদেশ, গুটিয়ে গেল ২০২ রানে

১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:০৪ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০৩:১১ PM
২০২ রানে শেষ হয় বাংলাদেশের ইনিংস

২০২ রানে শেষ হয় বাংলাদেশের ইনিংস © ফাইল ফটো

চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি ম্যাচে আজ ব্যাটাররা দেখাতে পারেননি আশানুরূপ পারফরম্যান্স। সৌম্য সরকারের পাশাপাশি লড়েছেন মেহেদি হাসান মিরাজ। শেষদিকে তানজিম হাসান সাকিবের ব্যাট থেকেও আসে কিছু রান। তবে পাকিস্তান শাহিনসের বিপক্ষে ফিফটির দেখা পায়নি কেউই।

দুবাইয়ের আইসিসি ক্রিকেট অ্যাকাডেমিতে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হাসান শান্ত। ৩৮.২ ওভারে সবগুলো উইকেট হারিয়ে ফেলে আগে ব্যাট করতে নামা বাংলাদেশ। ২০২ রানে শেষ হয় তাদের ইনিংস।

তৃতীয় বলে তানজিদ হাসান তামিমকে হারিয়ে শুরু হয় বাংলাদেশের ইনিংস। তিনে নেমে নাজমুল হাসান শান্ত সঙ্গ দেন সৌম্য সরকারকে। যদিও ধীরগতিতে ব্যাট চালাতে থাকেন তিনি। তবুও টেকেননি বেশিক্ষণ। ২১ বলে ১২ রান করে ফেরেন সাজঘরে। সৌম্যর কপাল পুড়ে রান আউটে। ৩৮ বলে ৩৫ রান করেন তিনি।

চারে নামা মিরাজ একপ্রান্তে লড়াই চালান। অপরপ্রান্তে তাওহীদ হৃদয় এসে যোগ করেন ২০ রান। এরপর মুশফিকুর রহিম ৭ রান করে উসামা মিরের শিকার হন। পাকিস্তানি এই বোলার শিকার করেন মিরাজকেও। দলের হয়ে ৫৩ বলে সর্বোচ্চ ৪৪ রান করেন এই ব্যাটার। আটে নেমে ব্যর্থ হন জাকের আলি। স্রেফ ৪ রান করেন তিনি। রিশাদের ব্যাট থেকে আসে ১৪ রান।  

নয়ে নেমে তানজিম সাকিব কিছুক্ষণ লড়াই চালান। ২৭ বলে ৩০ রান করেন তিনি। শেষদিকে নাসুম আহমেদের ব্যাট থেকে আসে ১৫ রান। আর ৭ বলে ৪ রান করে অপরাজিত থাকেন তাসকিন আহমেদ। পাকিস্তানের পক্ষে ৪ উইকেট নেন উসামা। তিনটি উইকেট নেন মুবাসসির খান।

ঢাকা ব্যাংকে জনবল নিয়োগ, আবেদন ১৪ সেপ্টেম্বর পর্যন্ত
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
সব হাসপাতাল দালালমুক্ত করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
নোয়াখালী বিভাগের দাবিতে শাহবাগ অবরোধ
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
শ্রীকৃষ্ণের ৫২৫২তম আবির্ভাব তিথি উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনে মঙ…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
‘রাজপথে আন্দোলনের হুমকি না দিয়ে সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে প…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
নিয়ন্ত্রণ হারিয়ে গড়াই পরিবহনের বাস খাদে, আহত অন্তত ২০
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬