ঝলমলে লাহোর ফোর্ট, চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য প্রস্তুত পাকিস্তান

১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৪৩ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০৩:১১ PM
ঐতিহাসিক লাহোর ফোর্ট

ঐতিহাসিক লাহোর ফোর্ট © সংগৃহীত

একদিন পরেই পাকিস্তানে পর্দা উঠবে চ্যাম্পিয়ন্স ট্রফির। ২৯ বছর পর আইসিসির কোনো ইভেন্ট আয়োজন করতে যাচ্ছে দেশটি। তাই তো উচ্ছ্বাসে ভাসছে তারা। আলোয় রঙিন করেছে বিখ্যাত ‘লাহোর ফোর্ট’। উদ্বোধন হওয়ার আগেই প্রস্তুতি নিয়ে রাখছে তারা।
  
আসরের প্রথম ম্যাচে আগামী বুধবার (১৯ ফেব্রুয়ারি) নিউজিল্যান্ডের মুখোমুখি হবে তারা। মাঠে নামার আগেই নিজেদের উচ্ছ্বাসের প্রমাণ দিয়ে গেল দেশটি। আলোয় সাজানো হলো লাহোর ফোর্টকে। ২০১৭ সালে চ্যাম্পিয়ন হওয়ার পর অবশ্য আয়োজন হয়নি এই ইভেন্ট। শিরোপা ধরে রাখার লড়াইয়ের প্রস্তুতিটা তাই এভাবেই শুরু করছে তারা।  

সেবার লন্ডনের দ্য ওভালে ভারতকে ১৮০ রানের বিশাল ব্যবধানে হারিয়েছিল পাকিস্তান। সেই চ্যাম্পিয়ন হওয়া দলের সদস্য ছিলেন যারা, তারাই এবার পালন করবেন গুরুদায়িত্ব। আলো ঝলমলে সেই লাহেরা ফোর্টে হওয়া অনুষ্ঠানে এসেছেন পিসিবি সভাপতিও। ক্রিকেটপ্রেমীদের জানালেন প্রত্যাশার কথা।  

মহসিন নাকভি বলেন, ‘প্রথমবারের মতো আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানে ফেরত এসেছে ২৯ বছর পরে। এই আসর ক্রিকেটে থেকেও বেশি কিছু। পাকিস্তানের আতিথেয়তা ও ক্রিকেটের প্রতি প্রেম দেখানোর এটাই সুযোগ। ’

লাহোর ফোর্ট নিয়ে দর্শক-সমর্কদের উদ্দেশে পিসিবি চেয়ারম্যান বলেন, ‘এই ভেন্যুর গুরুত্ব শুধু ঐতিহাসিক বলেই নয়। বরং দেশের মানুষের ক্রিকেটের প্রতি গভীর ভালোবাসাও বোঝায়। এটাই সময় স্টেডিয়াম পরিপূর্ণ করার। ’

পাকিস্তান ‘এ’ গ্রুপে রয়েছে বাংলাদেশ, নিউজিল্যান্ড ও ভারতের সঙ্গে। আর ‘বি’ গ্রুপের চার দল অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান। দুই গ্রুপ থেকে দুটি করে দল খেলবে সেমিফাইনালে।  

ঢাকা ব্যাংকে জনবল নিয়োগ, আবেদন ১৪ সেপ্টেম্বর পর্যন্ত
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
সব হাসপাতাল দালালমুক্ত করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
নোয়াখালী বিভাগের দাবিতে শাহবাগ অবরোধ
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
শ্রীকৃষ্ণের ৫২৫২তম আবির্ভাব তিথি উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনে মঙ…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
‘রাজপথে আন্দোলনের হুমকি না দিয়ে সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে প…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
নিয়ন্ত্রণ হারিয়ে গড়াই পরিবহনের বাস খাদে, আহত অন্তত ২০
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬