চ্যাম্পিয়ন্স ট্রফির জার্সি উন্মোচন করল বাংলাদেশ, থাকছে বাঘের মুখচ্ছবি

১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৩২ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০৩:১২ PM
নতুন জার্সিতে মোস্তাফিজুর রহমান

নতুন জার্সিতে মোস্তাফিজুর রহমান © সংগৃহীত

কয়েকদিন পরই পর্দা উঠবে চ্যাম্পিয়ন্স ট্রফির। ২০ ফেব্রুয়ারি দুবাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি মিশন। এই টুর্নামেন্টের জন্য নিজেদের জার্সি উন্মোচন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

রবিবার (১৬ ফেব্রুয়ারি) নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে এক ভিডিওর মাধ্যমে টুর্নামেন্টে নিজেদের জার্সি প্রকাশ করেছে তারা। ভিডিওতে জার্সি গায়ে চড়িয়ে পোজ দিয়েছেন স্কোয়াডে থাকা ক্রিকেটাররা। জার্সি বরাবরের মতোই লাল-সবুজ রং প্রাধান্য পেয়েছে। আর নিচের দিকে সোনালী রংয়ে আছে বাঘের মুখচ্ছবি।

২০ ফেব্রুয়ারি দুবাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচের পর পাকিস্তানে যাবে বাংলাদেশ দল। সেখানে ২৪ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ড ও ২৭ ফেব্রুয়ারি একই মাঠে স্বাগতিক পাকিস্তানের মোকাবিলা করবে নাজমুল হোসেন শান্তর দল।

বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড
তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, জাকের আলী অনিক, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, পারভেজ হোসেন ইমন, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব, মোস্তাফিজুর রহমান, নাহিদ রানা এবং তাসকিন আহমেদ।

ট্যাগ: ক্রিকেট
ঢাকা ব্যাংকে জনবল নিয়োগ, আবেদন ১৪ সেপ্টেম্বর পর্যন্ত
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
সব হাসপাতাল দালালমুক্ত করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
নোয়াখালী বিভাগের দাবিতে শাহবাগ অবরোধ
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
শ্রীকৃষ্ণের ৫২৫২তম আবির্ভাব তিথি উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনে মঙ…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
‘রাজপথে আন্দোলনের হুমকি না দিয়ে সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে প…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
নিয়ন্ত্রণ হারিয়ে গড়াই পরিবহনের বাস খাদে, আহত অন্তত ২০
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬