চ্যাম্পিয়নস ট্রফি থেকে বাদ পড়া লিটন এখন কী করছেন

১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:১২ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৩:৩৮ PM
লিটন দাস

লিটন দাস © সংগৃহীত

চ্যাম্পিয়নস ট্রফির আগে দুবাইয়ে প্রস্তুতি নিচ্ছেন নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদরা। আর মিরপুরে লিটন দাস, শরীফুল ইসলাম, মুমিনুল হক, জাকির হাসান, ইবাদত হোসেন চৌধুরী, মুশফিক হাসান, সাদমান ইসলাম ও মাহমুদুল হাসান জয়দের নিয়ে শুরু হয়েছে আরেক প্রস্তুতি। সেটা হলো বাংলাদেশ টাইগার্স ক্যাম্প।

বিপিএল শেষে সংক্ষিপ্ত বিরতির পর আবার মাঠের অনুশীলনে ফিরেছেন লিটন-শরীফুলরা। তবে এবার কোনো লিগ নয়, বরং জাতীয় দলের আশপাশে থাকা ক্রিকেটারদের স্কিল ও ফিটনেস ধরে রাখার লক্ষ্যেই চলছে এই ক্যাম্প।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ শুরু হওয়া এই ক্যাম্প মূলত ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) শুরুর আগ পর্যন্ত চলবে। বিসিবির ক্রিকেট অপারেশনস ম্যানেজার শাহরিয়ার নাফীস বলেছেন, ‘লিগের আগে ক্রিকেটারদের প্রস্তুত রাখতে এবং ম্যাচ ফিটনেস নিশ্চিত করতেই এই ক্যাম্প।’

টাইগার্স ক্যাম্প পরিচালনার দায়িত্বে রয়েছেন দেশি কোচরা। সোহেল ইসলাম তত্ত্বাবধান করছেন। ফিটনেস ট্রেনিং দিয়ে শুরু হয়েছে। স্কিল অনুশীলনও চলবে। এদিকে ১৯ ফেব্রুয়ারি করাচিতে পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হবে চ্যাম্পিয়নস ট্রফি। ২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর ২৪ ও ২৭ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড ও পাকিস্তানের মুখোমুখি হবেন শান্ত-মিরাজরা। চোট বা অন্য কোনো কারণে দলে পরিবর্তনের প্রয়োজন হলে যেন বিকল্প ক্রিকেটার প্রস্তুত থাকেন, সেই লক্ষ্যেও চলছে টাইগার্স ক্যাম্প।

শেরেবাংলায় এখন পুরোদমে চলছে ক্রিকেটের ব্যস্ততা। একাডেমি মাঠে অনূর্ধ্ব-১৯ দল অনুশীলনে ব্যস্ত। ডিপিএল সামনে রেখে প্রস্তুত হচ্ছেন নারী ক্রিকেটাররা। আর ইনডোরে চলছে টাইগার্স ক্যাম্প।

ট্যাগ: ক্রিকেট
ঢাকা ব্যাংকে জনবল নিয়োগ, আবেদন ১৪ সেপ্টেম্বর পর্যন্ত
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
সব হাসপাতাল দালালমুক্ত করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
নোয়াখালী বিভাগের দাবিতে শাহবাগ অবরোধ
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
শ্রীকৃষ্ণের ৫২৫২তম আবির্ভাব তিথি উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনে মঙ…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
‘রাজপথে আন্দোলনের হুমকি না দিয়ে সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে প…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
নিয়ন্ত্রণ হারিয়ে গড়াই পরিবহনের বাস খাদে, আহত অন্তত ২০
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬