চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাইজমানি ঘোষণা, কত পাবে চ্যাম্পিয়ন দল

১৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:২৯ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৩:৪৫ PM
 আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি © সংগৃহীত

২০১৭ সালের পর এবারই প্রথম আয়োজিত হতে চলেছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। পাকিস্তানের আয়োজনে হাইব্রিড মডেলে অনুষ্ঠিত হবে এবারের টুর্নামেন্ট। টুর্নামেন্টের পর্দা উঠতে বাকি আর মাত্র ৪ দিন। ৮ দলের এই টুর্নামেন্ট সামনে রেখে আইসিসি ঘোষণা করেছে প্রাইজমানি। অন্য যেকোনো বারের চেয়ে এবারের প্রাইজমানিতে থাকছে বড় ধরনের চমক।

দীর্ঘ ২৯ বছর পর এবারই প্রথম আইসিসির কোনো ইভেন্ট আয়োজন করতে চলেছে পাকিস্তান। এবাএর আসর শুরুর আগে আজ এসে প্রাইজমানি ঘোষণা করেছে আইসিসি।

চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসরে বিজয়ী দল পাবে ২ দশমিক ২৪ মিলিয়ন মার্কিন ডলার, বাংলাদেশি টাকায় যা প্রায় ২৯ কোটি টাকা। এ ছাড়া রানার্সআপ দল পাবে ১ দশমিক ১২ মিলিয়ন ডলার, বাংলাদেশ টাকায় যা ১৩ কোটি টাকা।

এ ছাড়া সেমিফাইনালে খেলা বাকি দুই দল পাবে ৫ লাখ ৬০ হাজার ডলার, বাংলাদেশি টাকায় যা সাড়ে ৬ কোটির টাকারও বেশি।

আরও পড়ুন: জিততে পারেনি ব্রাজিল-আর্জেন্টিনা কেউই, শেষ ম্যাচেই শিরোপা নির্ধারণ

গ্রুপ পর্বে ম্যাচ খেলে যেসব দল জিতবে, প্রতিটি জয়ের জন্য দলগুলো পাবে ৩৪ হাজার ডলার, বাংলাদেশি টাকায় যা ৪১ লাখ টাকা। টুর্নামেন্টে পঞ্চম ও ষষ্ঠ স্থানে থেকে টুর্নামেন্ট শেষ করা দল পাবে সাড়ে ৩ লাখ ডলার। ৭ম ও ৮ম স্থানে শেষ করা দল দুটি পাবে ১ লাখ ৪০ হাজার ডলার। এ ছাড়া প্রতিটি অংশগ্রহণকারী দল পাচ্ছে ১ লাখ ২৫ হাজার ডলার।

চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসরে মোট প্রাইজমানি ৬ দশমিক ৯ মিলিয়ন ডলার। ২০১৭ সালের চ্যাম্পিয়নস ট্রফির প্রাইজমানির চেয়ে যা ৫৩ শতাংশ বেশি।

ট্যাগ: ক্রিকেট
আমরা ফটোশেসনের রাজনীতি করি নাঃ পানিসম্পদ মন্ত্রী 
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বর্ণাঢ্য আয়োজনে ইসলামী বিশ্ববিদ্যালয়ে শুভ জন্মাষ্টমী উদযাপন
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
কারারক্ষী ও আইনজীবীর ছদ্মবেশে প্রতারণা: সংঘবদ্ধ চক্রের দুই …
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বাঁচতে চান তিতুমীরের শিক্ষার্থী সাদিয়া, চিকিৎসায় প্রয়োজন সহ…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
চীনা যুদ্ধবিমান ও মক্কা চুক্তিতে আগ্রহ, আঞ্চলিক ভূরাজনীতিতে…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
কলকাতা যাওয়ার আগে বাংলাদেশিদের বিশেষ নির্দেশনা
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬