চ্যাম্পিয়নস ট্রফির আগে সুখবর পেল পাকিস্তান

১৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:০০ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৩:৪৬ PM
পাকিস্তান জাতীয় ক্রিকেট দল

পাকিস্তান জাতীয় ক্রিকেট দল © ফাইল ছবি

চ্যাম্পিয়নস ট্রফির আগে সুখবর পেল পাকিস্তান। আইসিসি দলীয় র‍্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে চ্যাম্পিয়নস ট্রফির স্বাগতিকেরা। কাল দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ওঠা পাকিস্তান এক ধাপ এগিয়েছে আজ হালনাগাদ করা র‍্যাঙ্কিংয়ে।

সর্বশেষ র‍্যাঙ্কিংয়ে পাকিস্তানের রেটিং পয়েন্ট ১১১। গতকাল শ্রীলঙ্কার কাছে হারা অস্ট্রেলিয়ারও পয়েন্ট ১১১। তবে নির্ধারিত সময়ে বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার চেয়ে কম ম্যাচ খেলা পাকিস্তান ভগ্নাংশের ব্যবধানে এগিয়ে থাকায় উঠেছে দুইয়ে। শ্রীলঙ্কার কাছে হেরে অস্ট্রেলিয়া খুইয়েছে ২ পয়েন্ট, অন্যদিকে এক জয়ে পাকিস্তানেরও পয়েন্ট বেড়েছে ২টি।

ইংল্যান্ডকে তিন ম্যাচের সিরিজে ধবলধোলাই করা ভারতই সবার ওপরে। ১১৯ রেটিং পয়েন্ট দলটির। ইংল্যান্ডকে ৩-০ ব্যবধানে হারানো ভারতের রেটিং পয়েন্ট বেড়েছে ১টি। ধবলধোলাই হওয়া ইংল্যান্ডের রেটিং পয়েন্ট এক কমে হয়েছে ৯২।

পাকিস্তানে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ওঠা নিউজিল্যান্ডের রেটিং পয়েন্ট বেড়েছে ২টি। ১০২ পয়েন্ট পাঁচ থেকে চারে উঠেছে কিউইরা। ওই টুর্নামেন্ট থেকে বাদ পড়া দক্ষিণ আফ্রিকা চার থেকে পাঁচে নেমে গেছে। দলটি পয়েন্ট হারিয়েছে ৩টি।

ট্যাগ: ক্রিকেট
আমরা ফটোশেসনের রাজনীতি করি নাঃ পানিসম্পদ মন্ত্রী 
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বর্ণাঢ্য আয়োজনে ইসলামী বিশ্ববিদ্যালয়ে শুভ জন্মাষ্টমী উদযাপন
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
কারারক্ষী ও আইনজীবীর ছদ্মবেশে প্রতারণা: সংঘবদ্ধ চক্রের দুই …
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বাঁচতে চান তিতুমীরের শিক্ষার্থী সাদিয়া, চিকিৎসায় প্রয়োজন সহ…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
চীনা যুদ্ধবিমান ও মক্কা চুক্তিতে আগ্রহ, আঞ্চলিক ভূরাজনীতিতে…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
কলকাতা যাওয়ার আগে বাংলাদেশিদের বিশেষ নির্দেশনা
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬