সাত দলের জম্পেশ লড়াই আজ

০৫ জানুয়ারি ২০১৯, ১১:৪৫ AM

© ফাইল ফটো

ঘরোয়া টি-টোয়েন্টি ক্রিকেটের সবচেয়ে বড় আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পর্দা উঠছে আজ। শুরু হচ্ছে সাত দলের জম্পেশ লড়াই। গত বছর অক্টোবরে আসরটি মাঠে গড়ানোর কথা থাকলেও জাতীয় নির্বাচনের কারণে পিছিয়ে নতুন বছরে শুরু হচ্ছে। 

বিপিএলের আগের আসরগুলো অনুষ্ঠিত হয়েছে নভেম্বর-ডিসেম্বরে। কিন্তু নিবার্চনের কারণে এই সময়ে তা করা সম্ভব হয়নি। প্রথমে বিপিএলের সূচি এগিয়ে অক্টোবরে করা হয়েছিল। কিন্তু পরে তা দুই মাস পিছিয়ে জানুয়ারি-ফেব্রুয়ারি নেয়া হয়। অবশেষে আজ মাঠে গড়াচ্ছে বিপিএল। ৪৬টি ম্যাচে শিরোপার ফয়সালা ৮ ফেব্রুয়ারি।

দেশি-বিদেশি তারকায় ঠাসা টুনাের্মন্টকে ঘিরে উৎসবের আবহ এখন চারদিকে। ভক্তদের মনের খোরাক মেটাতে শেষ মুহূর্তে নিজেদের ঝালিয়ে নিতে পালাক্রমে বিসিবি একাডেমি মাঠে ঘাম ঝরাচ্ছেন দেশি-বিদেশি তারকারা। বিপিএল দিয়েই নতুন বছরে ক্রিকেটকে স্বাগত জানাবে ‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম। যেখানে বতর্মান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স আর চিটাগং ভাইকিংসের মধ্যকার ম্যাচ দিয়ে পর্দা উঠবে এবারের আসরটির। পরের ম্যাচে লড়বে সাবেক চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটস আর রাজশাহী কিংস।

এবারের আসরে অংশ নেবে সাতটি দল। দলগুলো হলো—ঢাকা ডায়নামাইটস, রাজশাহী কিংস, সিলেট সিক্সার্স, কুমিল্লা ভিক্টোরিয়ানস, রংপুর রাইডার্স, খুলনা টাইটানস ও চিটাগং ভাইকিংস। আসরের তিনটি ভেন্যু ঠিক হয়েছে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম, চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম ও সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হবে ম্যাচগুলো।

বর্তমান সূচি অনুযায়ী ঢাকায় প্রথম পর্বের খেলা হবে ১৬ জানুয়ারি পর্যন্ত। এরপর সিলেটে ১৮ ও ১৯ জানুয়ারি দুদিন চারটি ম্যাচ হবে। ২১ থেকে ২৩ জানুয়ারি তিনদিন মিরপুরে শেরেবাংলা স্টেডিয়ামে হয়েই চট্টগ্রামে চলে যাবে বিপিএল। ২৫ থেকে ৩০ জানুয়ারি খেলা হবে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। এরপর ১ থেকে ৯ ফেব্রুয়ারি মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হবে শেষ পর্বের খেলা।

আজ রংপুরের প্রতিপক্ষ চিটাগং ভাইকিংস। নামে-ভারে কিংবা গত আসরের পারফরম্যান্স অথবা এবারের আসরের দলগঠনে- সবদিক দিয়েই চিটাগংয়ের থেকে অনেক এগিয়ে রংপুর। এরপরও সতর্ক মাশরাফি, ‘আমরা কোনো দলকেই সহজভাবে নিতে পারি না। নিজেদের সেরা খেলাটা খেলেই মাঠে জয় ছিনিয়ে নিতে হবে।’ অন্যদিকে, সাদামাটা দল নিয়েই আসরে চমক দেখাতে চান চিটাগং দলপতি মুশফিকুর রহিম, ‘আমি মনে করি আমাদের ভালো কিছু করার সুযোগ আছে। আমাদের বিশ্বাস চিটাগং কিছু চমক দেখাতে পারবে। কিছু কিছু প্লেয়ার আছে, যারা খুব ভালো কিছু করবে বলে বিশ্বাস করি। বিদেশি ক্রিকেটাররা আসছে মানে বিপিএল বিশ্বের কাছে আরও বেশি মযার্দাপূর্ণ হচ্ছে।’

দিনের দ্বিতীয় ম্যাচে আরেক ফেভারিট ঢাকা ডায়নামাইটসের মুখোমুখি হতে যাচ্ছে রাজশাহী কিংস। দলটির দক্ষিণ আফ্রিকান কোচ ল্যান্স ক্লুজনার বলেছেন, ‘বিপিএলের প্রথম ম্যাচ থেকেই আমরা ভালো ক্রিকেট খেলতে চাই। আমাদের দলে ভালো ক্রিকেটার আছে। অধিনায়ক মেহেদী মিরাজের বয়স কম হলেও সে অনেক অভিজ্ঞ। দলে আরও অনেক অভিজ্ঞ ক্রিকেটার আছে।’ টি২০ ক্রিকেটের ফেরিওয়ালা আন্দ্রে রাসেল ঢাকার হয়ে উপভোগ্য এক বিপিএলের অপেক্ষায়, ‘এবারের বিপিএল অনেক বেশি উপভোগ্য হবে। দলে অধিনায়ক যখন সাকিব আল হাসান তখন তো সমথর্কদের খুশি করার মতো কিছু থাকবে।’

উচ্চশিক্ষায় পরামর্শ দেওয়ার জন্য জনবল নিয়োগ দেবে সাগর গ্লোবা…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
জামায়াতের কারণেই আওয়ামী লীগ আন্দোলনের সাহস পাচ্ছে: রাশেদ খান
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
খাগড়াছড়িতে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান শুরু
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
আধুনিক দন্ত্য চিকিৎসার অন্যতম পথিকৃত অধ্যাপক মতিউর রহমান মো…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ডিআইইউতে সাংবাদিকের ওপর হামলা, ৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় ঈদগাহের আশপাশে এক ঘণ্টায় মিলল দুই মরদেহ
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9