নারী ফুটবলে কাটেনি অচলাবস্থা, এখন কী করবে বাফুফে?

০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:০৯ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৩:৫২ PM
‘বিদ্রোহী’ ১৮ ফুটবলার ফেরেননি পিটার জেমস বাটলারের অনুশীলনে

‘বিদ্রোহী’ ১৮ ফুটবলার ফেরেননি পিটার জেমস বাটলারের অনুশীলনে © সংগৃহীত

তদন্ত প্রতিবেদন জমার পর কেটে গেছে তিন দিন, কিন্তু নারী ফুটবলের চলমান অচলাবস্থা কাটেনি এখনও। চুক্তি সংক্রান্ত নানা গুঞ্জনের মধ্যে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি সাব্বির আহমেদ আরেফ বলেছেন, সবার চুক্তি একসঙ্গেই হবে। চলমান সংকট দ্রুত কেটে যাওয়ার আশাবাদও জানিয়েছেন তিনি।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) রবিবার আসেন সভাপতি তাবিথ আউয়াল। ফাইন্যান্স কমিটির সাথে বৈঠক করেন। আরেফ জানান, ফাইন্যান্স কমিটির সাথে আলোচনায় সাম্প্রতিক বিষয় ছিল না।

সাব্বির আহমেদ আরেফ বলেন, অডিটের বিষয়ে আলোচনা হয়েছে। সাম্প্রতিক বিষয় তো আপনারা সবাই জানেন, সবকিছু প্রক্রিয়াধীন আছেন। আল্লাহর রহমতে সব সমস্যার সমাধান অবশ্যই হয়ে যাবে। সবকিছু পজিটিভ। সভাপতি সবকিছু ঠিক করছেন। ইনশাল্লাহ, সমস্যার সমাধান হবে।

নিজেদের অবস্থানে অটল থেকে ‘বিদ্রোহী’ ১৮ ফুটবলার ফেরেননি পিটার জেমস বাটলারের অনুশীলনে। তবে এই ইংলিশ কোচ রবিবার সকালে অনুশীলন সেরেছেন নতুন-পুরোনো নিয়ে। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রীতি ম্যাচ সামনে রেখে নিজের পরিকল্পনা অনুযায়ী কাজ করে চলেছেন পিটার।

অনুশীলনের বাইরে থাকাদের বিষয়ে এখনও সিদ্ধান্ত চূড়ান্ত করতে পারেনি বাফুফে। ফলে তাদের ভবিষ্যৎ আদতে কী হবে, তা রয়েছে ধোঁয়াশা। তবে আরেফ আশাবাদী, সভাপতি তাবিথ লন্ডনে যাওয়ার আগেই সমস্যার সমাধান হয়ে যাবে। তিনি আরও বলেন, যার যার ভালো, তাকে বুঝতে হবে। এই মেয়েরা জাতীয় অহংকার। তাদেরকেও এটা ভাবতে হবে। কোচ কোচের জায়গায় থাকবে, খেলোয়াড়রা খেলোয়াড়ের জায়গায় থাকবে। কোচের দায়িত্ব প্রশিক্ষণ দেওয়া, মেয়েদের দায়িত্ব প্রশিক্ষণ নেওয়া। যার যার ইমেজ, তাকেই ধরে রাখতে হবে। আমার মনে হয়, দুজন (দুই পক্ষ) নিজেদের ভুল বুঝবে এবং সমাধান হয়ে যাবে।

চুক্তি নিয়ে নানা গুঞ্জনের মাঝে বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ বলেছেন, ‘এ মুহূর্তে নতুন কোনো আপডেট নেই আমার কাছে।’

তবে চলমান এই সংকটের প্রভাব পড়ছে ক্যাম্পে থাকা বিশেষ করে তরুণ খেলোয়াড়দের উপর। নাম না প্রকাশ করার শর্তে দুজন খেলোয়াড় বলেছেন, আগের মতো প্রণোচ্ছল পরিবেশ নেই ক্যাম্পে। কোচের অনুশীলনে যারা যোগ দেননি, তাদের সাথে তৈরি হচ্ছে দূরত্ব।

কমিটির তদন্ত প্রতিবেদন জমান দেওয়ার পর তিন দিন পার হয়েছে এরই মধ্যে। এখনও সমস্যার সমাধান হয়নি। দিন গড়ানোর সাথে দূরত্বও বাড়ার শঙ্কাও বাড়ছে সমান্তরালে।

ঢাকা ব্যাংকে জনবল নিয়োগ, আবেদন ১৪ সেপ্টেম্বর পর্যন্ত
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
সব হাসপাতাল দালালমুক্ত করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
নোয়াখালী বিভাগের দাবিতে শাহবাগ অবরোধ
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
শ্রীকৃষ্ণের ৫২৫২তম আবির্ভাব তিথি উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনে মঙ…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
‘রাজপথে আন্দোলনের হুমকি না দিয়ে সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে প…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
নিয়ন্ত্রণ হারিয়ে গড়াই পরিবহনের বাস খাদে, আহত অন্তত ২০
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬