বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি শুরু

০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৩৩ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৩:৫৯ PM
শিষ্যদের ব্যাটিং নিয়েই ব্যস্ত ছিলেন সালাউদ্দিন

শিষ্যদের ব্যাটিং নিয়েই ব্যস্ত ছিলেন সালাউদ্দিন © সংগৃহীত

২৪ ঘণ্টাও হয়নি বিপিএল শেষ হয়েছে। বাংলাদেশ দলের চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি শুরু হয়ে গেছে। বিপিএলের ফাইনালের পর আজ শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুর ২টায় চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য অনুশীলনে নেমেছে বাংলাদেশ। যদিও সব ক্রিকেটার ছিলেন না প্রথম দিনের প্রস্তুতি ক্যাম্পে। আগামী ১৯ ফেব্রুয়ারি পাকিস্তান-নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফির আসটি।

শনিবার ক্যাম্প শুরু হলেও বিপিএল ফাইনাল খেলা ক্রিকেটাররা প্রথম দিন বিশ্রামে থাকবেন, বিসিবির তরফ থেকে এমনটা আগেই জানিয়ে দেওয়া হয়েছিল। আজ ভোরে ছিল ফিটনেস টেস্ট। দুপুরে মিরপুরে অনুশীলন করেছেন ৫ ক্রিকেটার। তারা হলেন তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, জাকের আলী অনিক, মোস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিব।

বাংলাদেশ দলের অনুশীলনের জন্য নিজের প্রতিষ্ঠান বিকেএসপির পুনর্মিলনী অনুষ্ঠানে যোগ দেননি প্রধান সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দীন। আগেই ঠিক করা ছিল, বিপিএল ফাইনালের পরদিন শুরু হবে বাংলাদেশের প্রস্তুতি। ফলে বিকেএসপির পুনর্মিলনী যোগ না দিয়ে শিষ্যদের ব্যাটিং নিয়েই ব্যস্ত ছিলেন সালাউদ্দিন।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ রয়েছে ‘এ’ গ্রুপে। সেখানে তাদের প্রতিপক্ষ পাকিস্তান, ভারত, নিউজিল্যান্ড। টুর্নামেন্টে তাদের প্রথম ম্যাচ ২০ ফেব্রুয়ারি। দুবাইয়ে তাদের প্রতিপক্ষ ভারত। ‘বি’ গ্রুপে রয়েছে দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, আফগানিস্তান ও ইংল্যান্ড।  

টুর্নামেন্টটি হাইব্রিড মডেলে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে। ভারত তাদের সবগুলো ম্যাচ খেলবে আমিরাতে। তারা ফাইনালে উঠলে খেলা হবে সেখানে, নয়তো পাকিস্তানে।

ট্যাগ: ক্রিকেট
ঢাকা ব্যাংকে জনবল নিয়োগ, আবেদন ১৪ সেপ্টেম্বর পর্যন্ত
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
সব হাসপাতাল দালালমুক্ত করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
নোয়াখালী বিভাগের দাবিতে শাহবাগ অবরোধ
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
শ্রীকৃষ্ণের ৫২৫২তম আবির্ভাব তিথি উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনে মঙ…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
‘রাজপথে আন্দোলনের হুমকি না দিয়ে সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে প…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
নিয়ন্ত্রণ হারিয়ে গড়াই পরিবহনের বাস খাদে, আহত অন্তত ২০
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬