ফের সেরা সি আর সেভেন

০৪ জানুয়ারি ২০১৯, ০৪:৪৫ PM
ক্রিস্টিয়ানো রোনালদো

ক্রিস্টিয়ানো রোনালদো

টানা তৃতীয়বারের মতো এবং সবমিলিয়ে পঞ্চমবারের মতো এই সম্মানে ভূষিত হলেন পর্তুগিজ উইঙ্গার ক্রিস্টিয়ানো রোনালদো। পুরস্কারের নাম গ্লোব সকার অ্যাওয়ার্ড। ফিফার বর্ষসেরা ও ব্যালন ডি’অরের পর ফুটবলের তৃতীয় মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার হিসেবে বিবেচিত হয় এই পুরস্কার।

রোনালদো ছাড়াও অ্যাতলেটিকো মাদ্রিদের আঁতোয়া গ্রিজমান ও পিএসজির কিলিয়ান এমবাপ্পে এই পুরস্কার প্রাপ্তির তালিকায় ছিলেন। বর্ষসেরার পুরস্কারের পাশাপাশি ভক্তদের ভোটেও সেরা নির্বাচিত হয়েছেন রোনালদো। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আয়োজিত এই পুরস্কার বিতরণী মঞ্চে সেরা এজেন্ট হিসেবে পুরস্কৃত হয়েছেন রোনালদোর এজেন্ট হোর্হে মেন্দেস।

অনুষ্ঠানে ফুটবলে অবদান রাখায় বিশেষ পুরস্কার দেওয়া হয়েছে তিন ফুটবল কিংবদন্তি রোনালদো নাজারিও, ফ্যাবিও ক্যাপেলো এবং বোবানকে।

গত বছর চ্যাম্পিয়নস লিগে জুভেন্টাসের বিপক্ষে করা তাঁর সেই বাইসাইকেল কিকের গোলটি জিতেছে সেরা গোলের পুরস্কার। বাইসাইকেল কিকে করা গোলটি নির্বাচিত হয়েছে ২০১৮ সালের সেরা গোল। ৮ বছর ধরে দেওয়া এই পুরস্কারের পাঁচবারের সেরা খেলোয়াড়টির নাম ক্রিস্টিয়ানো রোনালদো।

আ.লীগ পরিবার সংশ্লিষ্টতায় এক ঘণ্টায় প্রজ্ঞাপন বাতিল হওয়া সে…
  • ১২ জুন ২০২৬
মরক্কোর বিপক্ষে শুরুর একাদশ চূড়ান্ত আনচেলত্তির, জায়গা হয়নি …
  • ১২ জুন ২০২৬
১০ শতাংশ প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কর্মী রাখলেই কর ছাড় পাব…
  • ১২ জুন ২০২৬
প্রস্তাবিত বাজেটের মূলনীতি জানালেন‌ মাহদী আমিন 
  • ১২ জুন ২০২৬
যেভাবে গৃহস্থালির কাজে ব্যবহৃত এআই রোবটদের প্রশিক্ষণ দিচ্ছে…
  • ১২ জুন ২০২৬
এমপিওভুক্ত শিক্ষকদের শতভাগ পে-স্কেল ও উৎসব ভাতার দাবি
  • ১২ জুন ২০২৬
×