পাকিস্তান ফুটবল দলকে নিষিদ্ধ করল ফিফা

০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৪৫ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৪:০৫ PM
পাকিস্তানের জাতীয় ফুটবল দল

পাকিস্তানের জাতীয় ফুটবল দল © ফাইল ছবি

ফের ফিফার নিষেধাজ্ঞা খড়্গে পড়ল পাকিস্তান ফুটবল ফেডারেশন (পিএফএফ)। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা।

মূলত পিএফএফের গঠনতন্ত্রে কিছু সংশোধন আনার সুপারিশ করা হয় ফিফার পক্ষ থেকে। যা সুষ্ঠু ও গণতান্ত্রিক নির্বাচনের ক্ষেত্রে সহায়তা করবে। কিন্তু পিএফএফ তা মানতে অস্বীকৃতি জানায়। যার ফলে, ফিফাও কঠোর অবস্থানে যেতে কোনো ধরনের কার্পণ্য বোধ করেনি।

বিবৃতিতে ফিফা জানায়, ‘ফিফা ও এএফসি কর্তৃক প্রেরিত গঠনতন্ত্র পিএফএফ কংগ্রেস মেনে নিলেই কেবল এই নিষেধাজ্ঞা তুলে দেওয়া হবে।’

পিএফএফ নরমালাইজেশন কমিটির চেয়ারম্যান হারুন মালিক অবশ্য আগেই আভাস দিয়েছিলেন নিষেধাজ্ঞার। তিনি বলেন, ‘পিএফএফের গঠনতন্ত্রকে আন্তর্জাতিক মানের করে তুলতে ফিফা কিছু সংশোধনী আনতে চায়। তবে নতুন নির্বাচিত পিএফএফের বেশিরভাগ সদস্যই সেই প্রস্তাবে রাজি হয়নি।’

নিষেধাজ্ঞার কারণে আন্তর্জাতিক কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে না পাকিস্তান। এর আগে তৃতীয় পক্ষের হস্তক্ষেপের কারণে ২০২১ সালে নিষিদ্ধ হয়েছিল তারা। ফেডারেশনের পুরো নিয়ন্ত্রণ নরমালাইজেশন কমিটির হাতে চলে যাওয়ার পর ২০২২ সালের জুনে সেই নিষেধাজ্ঞা তুলে নেয় ফিফা।

ঢাকা ব্যাংকে জনবল নিয়োগ, আবেদন ১৪ সেপ্টেম্বর পর্যন্ত
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
সব হাসপাতাল দালালমুক্ত করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
নোয়াখালী বিভাগের দাবিতে শাহবাগ অবরোধ
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
শ্রীকৃষ্ণের ৫২৫২তম আবির্ভাব তিথি উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনে মঙ…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
‘রাজপথে আন্দোলনের হুমকি না দিয়ে সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে প…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
নিয়ন্ত্রণ হারিয়ে গড়াই পরিবহনের বাস খাদে, আহত অন্তত ২০
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬