ইমনের ঝড়ো ব্যাটিং, বরিশালের লক্ষ্য ১৯৫

০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:০২ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৪:০৫ PM
পারভেজ হোসেন ইমন

পারভেজ হোসেন ইমন © সংগৃহীত

বিপিএল ফাইনালে টসভাগ্য পক্ষে যায়নি, সে নিয়ে আর আক্ষেপও হয়তো করছে না চিটাগং কিংস। কেননা পারভেজ হোসেন ইমন, খাজা নাফে ও গ্রাহাম ক্লার্কের ঝোড়ো ব্যাটিংয়ে বিপিএল ফাইনালে বড় সংগ্রহ দাঁড় করিয়েছে তারা। ৩ উইকেটের বিনিময়ে ফরচুন বরিশালকে ছুড়ে দিয়েছে ১৯৫ রানের লক্ষ্য।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টস জিতে আগে ফিল্ডিং নেন বরিশাল অধিনায়ক তামিম ইকবাল। কিন্তু বোলাররা তার সিদ্ধান্তের যথার্থতা প্রমাণ করতে পারেননি। উদ্বোধনী জুটিতে ১২১ রান যোগ করেন খাজা নাফে ও ইমন। যা চিটাগংকে এনে দেয় বড় সংগ্রহের ভিত।

ব্রেকথ্রু পেতে বরিশালকে অপেক্ষা করতে হয় ১৩ ওভার পর্যন্ত। এবাদত হোসেনের বলে উইকেটের পেছনে ক্যাচ দেন নাফে। ৪৪ বলে ৭ চার ও ৩ ছক্কায় ৬৬ রানে ফেরেন পাকিস্তানি এই ওপেনার। বিপিএলের এবারের আসরে এটি তার তৃতীয় ফিফটি।

আসরজুড়ে ফর্মহীনতায় থাকা ইমন ফাইনালে জ্বলে উঠলেন ঠিকই। তার সঙ্গে রানের চাকা সচল রাখেন গ্রাহাম ক্লার্ক। দুজনে মিলেই ইনিংস শেষ করার পথে ছিলেন। কিন্তু শেষ ওভারে রান আউটে কাটা পড়েন ক্লার্ক। ৭০ রানের জুটি গড়ার পথে ২৩ বলে ২ চার ও ৩ ছক্কায় ৪৪ রানের ইনিংস খেলেন তিনি।

ইনিংসের শেষ পর্যন্ত ব্যাটিং করলেও সেঞ্চুরির দেখা পাননি ইমন। অপরাজিত থাকেন ৪৯ বলে ৬ চার ও ৪ ছক্কায় ৭৮ রান নিয়ে।

চিটাগংয়ের সংগ্রহটি বিপিএল ফাইনালের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ। ২০১৭ সালে রেকর্ড ২০৬ রান করেছিল রংপুর রাইডার্স। এ ছাড়া ২০১৯ সালে ১৯৯ রান করে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

ট্যাগ: ক্রিকেট
ঢাকা ব্যাংকে জনবল নিয়োগ, আবেদন ১৪ সেপ্টেম্বর পর্যন্ত
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
সব হাসপাতাল দালালমুক্ত করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
নোয়াখালী বিভাগের দাবিতে শাহবাগ অবরোধ
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
শ্রীকৃষ্ণের ৫২৫২তম আবির্ভাব তিথি উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনে মঙ…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
‘রাজপথে আন্দোলনের হুমকি না দিয়ে সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে প…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
নিয়ন্ত্রণ হারিয়ে গড়াই পরিবহনের বাস খাদে, আহত অন্তত ২০
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬