বিপিএল ফাইনাল শুরু, টস জিতে ফিল্ডিংয়ে বরিশাল

০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৫৩ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৪:০৫ PM
মেগা ফাইনালে চিটাগাংয়ের মুখোমুখি বরিশাল

মেগা ফাইনালে চিটাগাংয়ের মুখোমুখি বরিশাল © সংগৃহীত

ফরচুন বরিশালের দ্বিতীয় নাকি চিটাগং কিংসের প্রথম? বিপিএলের শিরোপা উঠবে কার হাতে? সেই উত্তর জানা যাবে আজই। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টস জিতে ফাইনালে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বরিশাল অধিনায়ক তামিম ইকিবাল।

আজ শুক্রবার (৭ ফেব্রুয়ারি) মেগা ফাইনালে চিটাগাংয়ের মুখোমুখি বরিশাল। মিরপুরের শের-ই বাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে স্থানীয় সময় সন্ধ্যা ৬ টায়।

দুই দল এর আগে প্রথম কোয়ালিফায়ারেও মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচে চিটাগংকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে ফাইনালে ওঠে বরিশাল। চিটাগংয়ের জন্য অবশ্য সুযোগ ছিল। সেটা ভালোভাবেই কাজে লাগিয়েছে তারা। দ্বিতীয় কোয়ালিফায়ারে খুলনা টাইগার্সকে ২ উইকেটে হারিয়ে পা রাখে ফাইনালে।

বরিশাল একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহীদ হৃদয়, কাইল মেয়ার্স, ডেভিড মালান, মুশফিকুর রহিম, মোহাম্মদ নবী, রিশাদ হোসেন, এবাদত হোসেন, তানভীর ইসলাম ও মোহাম্মদ আলী।

চিটাগং একাদশ: মোহাম্মদ মিঠুন (অধিনায়ক) এক্স পারভেজ হোসেন ইমন, খাজা নাফে, হুসেইন তালাত, শামীম হোসেন, গ্রাহাম ক্লার্ক, বিনুরা ফার্নান্দো, আরাফাত সানি, শরীফুল ইসলাম, খালেদ আহমেদ ও নাঈম ইসলাম।

ট্যাগ: ক্রিকেট
ঢাকা ব্যাংকে জনবল নিয়োগ, আবেদন ১৪ সেপ্টেম্বর পর্যন্ত
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
সব হাসপাতাল দালালমুক্ত করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
নোয়াখালী বিভাগের দাবিতে শাহবাগ অবরোধ
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
শ্রীকৃষ্ণের ৫২৫২তম আবির্ভাব তিথি উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনে মঙ…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
‘রাজপথে আন্দোলনের হুমকি না দিয়ে সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে প…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
নিয়ন্ত্রণ হারিয়ে গড়াই পরিবহনের বাস খাদে, আহত অন্তত ২০
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬