বিপিএলের টিকিট বিক্রি শুরু আজ

০২ জানুয়ারি ২০১৯, ১০:৩৫ PM

© সংগৃহীত

দেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় আসর বিপিএল শুরু হতে যাচ্ছে আগামী ৫ জানুয়ারি।  খেলা মাঠে গড়াতে মাত্র বাকি তিন দিন।  আজ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে বিপিএলের টিকিটি বিক্রি। এবার সর্বনিম্ন ২০০ টাকায় মিলবে টিকিট।

মিরপুর ইনডোর স্টেডিয়াম ও শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ১ নম্বর গেটের পার্শ্ববর্তী বুথে মিলবে ঢাকার ম্যাচগুলোর প্রথম পর্বের টিকিট। সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বুথে টিকিট বিক্রি হবে। ছাদবিহীন সাধারণ গ্যালারির টিকিট মূল্য রাখা হয়েছে ২০০ টাকা, ছাদযুক্ত গ্যালারির টিকিট মূল্য রাখা হয়েছে ৩০০ টাকা। ক্লাব হাউস ও ভিআইপি গ্যালারিতে বসে খেলা দেখতে খরচ করতে হবে ৫০০ টাকা। । গ্র্যান্ড স্ট্যান্ডে খেলোয়াড়দের কাচ থেকে দেখার সুযোগ পেতে গুনতে হবে ২ হাজার টাকা।  ঢাকার দ্বিতীয় পর্বের টিকিট বিক্রি শুরু হবে ২০ জানুয়ারিতে। আর তৃতীয় পর্বের টিকিট মিলবে ৩১ জানুয়ারিতে।

সিলেটের দর্শক টিকিট কিনতে পারবেন ১৪ জানুয়ারি থেকে। তবে সিলেটের বুথ বিভাগীয় স্টেডিয়াম নাকি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বসানো হবে, সে সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি। বিপিএলের চট্টগ্রাম অংশের টিকিট মিলবে ২৪ তারিখ থেকে। এমএ আজিজ স্টেডিয়াম ও জহর আহমেদ স্টেডিয়ামের পার্শ্ববর্তী বুথেই মিলবে টিকিট। আগ্রহী দর্শক চাইলে সহজ ডটকম থেকেও সংগ্রহ করতে পারবেন বিপিএলের টিকিট।

আ.লীগ পরিবার সংশ্লিষ্টতায় এক ঘণ্টায় প্রজ্ঞাপন বাতিল হওয়া সে…
  • ১২ জুন ২০২৬
মরক্কোর বিপক্ষে শুরুর একাদশ চূড়ান্ত আনচেলত্তির, জায়গা হয়নি …
  • ১২ জুন ২০২৬
১০ শতাংশ প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কর্মী রাখলেই কর ছাড় পাব…
  • ১২ জুন ২০২৬
প্রস্তাবিত বাজেটের মূলনীতি জানালেন‌ মাহদী আমিন 
  • ১২ জুন ২০২৬
যেভাবে গৃহস্থালির কাজে ব্যবহৃত এআই রোবটদের প্রশিক্ষণ দিচ্ছে…
  • ১২ জুন ২০২৬
এমপিওভুক্ত শিক্ষকদের শতভাগ পে-স্কেল ও উৎসব ভাতার দাবি
  • ১২ জুন ২০২৬
×