ফিক্সিং ও নিষেধাজ্ঞা ইস্যুতে যা বললেন বিজয়

০১ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৪৮ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১১:০৭ AM
এনামুল হক বিজয়

এনামুল হক বিজয় © সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরে একাধিক ক্রিকেটারের বিরুদ্ধে স্পট ফিক্সিংয়ের অভিযোগ উঠেছে। দুর্বার রাজশাহীর ব্যাটার এনামুল হক বিজয় তাদের একজন। এরই মাঝে দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়ার গুঞ্জন উঠেছে।  এবার  ফিক্সিং ও নিষেধাজ্ঞার ইস্যুতে গণমাধ্যমের কাছে মুখ খুলেছেন বিজয়। 

এনামুল হক বিজয় বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে ক্রিকেট খেলছি এবং সব সময় সৎ পথে চলার চেষ্টা করি। একজন পেশাদার ক্রিকেটার হিসেবে ক্রিকেট খেলা আমার পেশা ও জীবনের অন্যতম বড় অংশ। কিন্তু সম্প্রতি আমাকে নিয়ে যেসব কথা ছড়ানো হচ্ছে, তাতে আমি ভীষণ ব্যথিত। আমি জানি না, কে বা কারা এসব গুজব রটাচ্ছে। বিসিবি কিংবা কোনো সংস্থা আমাকে এ বিষয়ে কিছুই জানায়নি। আমাকে নিষেধাজ্ঞা দেওয়া হবে কেন, সেটাও আমি বুঝতে পারছি না।’ 

তিনি আরও  বলেন, ‘বিভিন্ন মিডিয়ায় খবর দেখার পর আমি বিসিবির ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম স্যারের সঙ্গে যোগাযোগ করেছি। তিনি আমাকে পরিষ্কারভাবে জানিয়েছেন, এ বিষয়ে তারা কিছুই জানেন না। তারপর বিসিবির মিডিয়া বিভাগের চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু ভাইয়ের সঙ্গেও কথা বলেছি। তিনিও বলেছেন, এমন কোনো খবর তাদের কাছে নেই এবং বিসিবি থেকে এ ধরনের কিছু প্রকাশ করা হয়নি।’

এই গুজব ও নেতিবাচক প্রচারণার পেছনে ষড়যন্ত্র রয়েছে বলে মনে করে বিজয় বলেন, ‘এটা কি ষড়যন্ত্র, নাকি শুধু ভিউয়ারদের আকর্ষণ করার জন্য, নাকি কেউ মজা নিচ্ছে আমি বুঝতে পারছি না। কারা এসব করাচ্ছে এবং কেন করছে, তা আমার কাছে পরিষ্কার নয়। যদি কেউ অন্তত এসে আমাকে জানাতো যে, কেন এসব করছে, তবে বিষয়টি বোঝা যেত। কিন্তু এটা সম্পূর্ণ অবাক করার মতো একটি ঘটনা।’

আইনি পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দিয়ে দুর্বার রাজশাহীর এই ব্যাটার বলেন, ‘শুক্রবার (১ ফেব্রুয়ারি) ও শনিবার (২ ফেব্রুয়ারি) ছুটির কারণে আমি এখনো কোনো আইনি পদক্ষেপ নিতে পারিনি। রবিবার (৩ ফেব্রুয়ারি) আমি আমার আইনজীবীর সঙ্গে কথা বলব এবং প্রয়োজনীয় বড় পদক্ষেপ নেব। কারণ, এ ধরনের নেতিবাচক প্রচারণা শুধরে পজিটিভ করা খুবই কঠিন। মানুষ সাধারণত নেতিবাচক খবর শুনতেই পছন্দ করে। সে ক্ষেত্রে আমার দিক থেকে সত্যটি স্পষ্ট করা খুবই জরুরি।’

এই গুজব তার ব্যক্তিগত ও পেশাদার জীবনে গভীর প্রভাব ফেলছে জানিয়ে  তিনি বলেন, ‘এসব ভিত্তিহীন অভিযোগের কারণে আমি যে মানসিক কষ্ট পাচ্ছি, তা ভাষায় প্রকাশ করা কঠিন। বিষয়টি শুধুই আমার নয়, বরং আমার পরিবার এবং কাছের মানুষদের জন্যও অত্যন্ত কষ্টকর।’

তিনি আরও বলেন, ‘আমি সবার কাছে সত্যটা তুলে ধরতে চাই। কারণ, এভাবে নেতিবাচক প্রচারণা আমাকে এবং আমার ক্যারিয়ারকে ক্ষতিগ্রস্ত করতে পারে।’ 

ট্যাগ: ক্রিকেট
বাংলাদেশের শিক্ষা সংস্কার: সমস্যা ও সম্ভাবনা
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
জ্বর হলেই অন্তঃসত্ত্বা নারীদের চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার দেখিয়ে সিফাত আব্দুল্লাহকে আদা…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ অ্যালামনাই রিইউনিয়ন ২০২৬ অনুষ…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
কথা কাটাকাটির জেরে নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের দুই গ্রুপে…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
‘বিদ্যুৎ বিল দিয়েই টাকা শেষ—ভাড়াটিয়া থেকে ধার করে কলেজে যাও…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬