নেইমারকে বরণ করে নিল সান্তোস

০১ ফেব্রুয়ারি ২০২৫, ১১:২৩ AM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১১:০৭ AM
নেইমার

নেইমার © সংগৃহীত

নেইমারের সঙ্গে চুক্তি বাতিল করেছে সৌদি আরবের ক্লাব আল হিলাল। এর পর থেকেই গুঞ্জন চলছিল শৈশবের ক্লাব সান্তোসে ফিরবেন এই ব্রাজিলিয়ান সেনসেশন। অবশেষে গুঞ্জনই সত্যি হলো। নেইমার নিজেই জানিয়েছেন আবারও সান্তোসেই পাড়ি জমাচ্ছেন তিনি। সেখানেই এবার নতুন করে শুরু হচ্ছে তার ক্যারিয়ারের আরেক অধ্যায়। শুক্রবার আনুষ্ঠানিকভাবে ছয় মাসের চুক্তিতে ক্লাবটিতে যোগ দিলেন তিনি।

সান্তোসের উরবানো কালদেইরা স্টেডিয়ামে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে তাকে স্বাগত জানানো হয়। স্থানীয় জনপ্রিয় শিল্পীদের গান ও কনসার্টের সঙ্গে হাস্যোজ্জ্বল নেইমারকে দেখে আনন্দে ফেটে পড়েন দর্শকরা।

সংবাদ সম্মেলনে সান্তোসে ফেরার কারণও ব্যাখ্যা করেছেন নেইমার, ‘কিছু সিদ্ধান্ত থাকে, যেটা ফুটবলীয় চুক্তির বাইরে। আল হিলালে ভালোই ছিলাম। পরিবার ভালো ছিল। কিন্তু কিছু ঘটনায় সিদ্ধান্তটি নিতেই হলো। অনুশীলনে নিজেকে অসুখী লাগছিল। ফেরার সুযোগটা পেয়ে যাওয়ার পর দ্বিতীয়বার ভাবিনি।’

আরও পড়ুন: ১২ জন নিয়ে খেলেছে ভারত, অভিযোগ ইংল্যান্ডের

ফেরার পর কেমন লাগছে, সেটাও বলেছেন নেইমার, ‘এখানে পা রাখার পর থেকেই মনে হচ্ছে, ১৭ বছর বয়সে ফিরে গেছি। খুব ভালো লাগছে এবং খেলার জন্য মুখিয়ে আছি।’

সান্তোসের সহসভাপতি ফার্নান্দো বোনাভিডেস নেইমারের চুক্তি নিয়ে বলেন, ‘চুক্তিটি আপাতত ছয় মাসের জন্য। তবে আমরা অবশ্যই চাইব সে যেন আরও অনেক দিন আমাদের সঙ্গে থাকে।’

নেইমারকে দীর্ঘ সময় ধরে দলে রাখার ইচ্ছার কথাও জানিয়ে তিনি বলেন, ‘আমাদের আশা, নেইমার অন্তত আগামী বছরের বিশ্বকাপ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবে।’

বাংলাদেশের শিক্ষা সংস্কার: সমস্যা ও সম্ভাবনা
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
জ্বর হলেই অন্তঃসত্ত্বা নারীদের চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার দেখিয়ে সিফাত আব্দুল্লাহকে আদা…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ অ্যালামনাই রিইউনিয়ন ২০২৬ অনুষ…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
কথা কাটাকাটির জেরে নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের দুই গ্রুপে…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
‘বিদ্যুৎ বিল দিয়েই টাকা শেষ—ভাড়াটিয়া থেকে ধার করে কলেজে যাও…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬