ভারতকে কাঁপিয়ে ট্রিপল-উইকেট মেইডেন শিকার সাকিবের

৩১ জানুয়ারি ২০২৫, ১০:৫০ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১১:০৯ AM
সাকিব মাহমুদ

সাকিব মাহমুদ © সংগৃহীত

ইতিহাস গড়লেন ইংল্যান্ডের পেসার সাকিব মাহমুদ। তিনি যা করলেন, সেটাকে ক্রিকেট রূপকথার কোনো গল্প বললে ভুল হবে না! পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে চতুর্থ টি-টোয়েন্টিতে তার করা প্রথম ওভারেই ত্রিমূর্তি ধসিয়ে দিলেন তিনি—সঞ্জু স্যামসন (১), তিলক ভার্মা ও ভারত অধিনায়ক সূর্যকুমার যাদবকে শূন্য রানে ফেরালেন ড্রেসিংরুমে!

সিরিজে প্রথমবার সুযোগ পেয়েই সাকিব যা করলেন, তা ইংল্যান্ড ক্রিকেটের ইতিহাসে নজিরবিহীন। টি-টোয়েন্টিতে প্রথম ইংলিশ বোলার হিসেবে ট্রিপল-উইকেট মেইডেন এবং ভারতের বিপক্ষে এই কীর্তি গড়ার প্রথম ক্রিকেটার হয়ে গেলেন তিনি!

কে বলবে এই ছেলেটা ভারতের মাটিতে প্রথম ম্যাচ খেলতে নেমেছেন। প্রথম ওভারেই যে ধামাকা তিনি চালালেন, তাতে ভারতীয় ক্রিকেট দলের টপ অর্ডার কার্যত ছিন্নভিন্ন হয়ে গেল। একই ওভারে প্যাভিলিয়নে ফিরে গেলেন সঞ্জু স্যামসন, তিলক বর্মা এবং সূর্যকুমার যাদব। দ্বিতীয় ওভার শেষে টিম ইন্ডিয়া মাত্র ১২ রানে ৩ উইকেট হারিয়ে রীতিমতো চাপে পড়ে গিয়েছে।

ওভারের প্রথম বলেই তিনি সঞ্জু স্যামসনের (১) উইকেট তুলে নিলেন। আরও একবার পুল শট মারতে গিয়ে তিনি আউট হয়ে যান। এই ম্যাচে ব্রাইডেন কার্সের হাতে সহজ ক্যাচ তুলে দিলেন। এরপর তিন নম্বরে ব্যাট করতে নেমেছিলেন তিলক বর্মা। তিনি তো গোল্ডেন ডাক হয়ে প্যাভিলিয়নে ফিরে যান। ডিপ থার্ডে দাঁড়িয়ে জোফ্রা আর্চার একটা ক্যাচ তালুবন্দি করলেন। শরীরটা সামনের দিকে ভাসিয়ে তিনি অসাধারণ একটি ডাইভ দেন। 

এরপর নামতে হয় সূর্যকুমার যাদবকে। এতটাও তাড়াতাড়ি যে ব্যাট করতে নামতে হবে, সেটা কল্পনা করতে পারেননি ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক। যদিও উইকেটে তিনি খুব বেশিক্ষণ সময় কাটাতে পারলেন না। ওভারের শেষ বলে সেই ব্রাইডেন কার্সের হাতে ক্যাচ দিয়ে ফিরতে হল সূর্যকুমার যাদবকেও। শেষপর্যন্ত সাকিব ৪ ওভারে ৩৫ রান দিয়ে শিকার করেছেন ৩ উইকেট। ভারত ৯ উইকেট হারিয়ে করে ১৮১ রান।

ট্যাগ: ক্রিকেট
বাংলাদেশের শিক্ষা সংস্কার: সমস্যা ও সম্ভাবনা
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
জ্বর হলেই অন্তঃসত্ত্বা নারীদের চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার দেখিয়ে সিফাত আব্দুল্লাহকে আদা…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ অ্যালামনাই রিইউনিয়ন ২০২৬ অনুষ…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
কথা কাটাকাটির জেরে নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের দুই গ্রুপে…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
‘বিদ্যুৎ বিল দিয়েই টাকা শেষ—ভাড়াটিয়া থেকে ধার করে কলেজে যাও…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬