বিশ্বকাপে সুপার সিক্সে বাংলাদেশ

২২ জানুয়ারি ২০২৫, ১২:০৪ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০৩:১৩ PM
১৮ রানের জয়ে বিশ্বকাপে সুপার সিক্সে বাংলাদেশ

১৮ রানের জয়ে বিশ্বকাপে সুপার সিক্সে বাংলাদেশ © সংগৃহীত

মালয়েশিয়ায় আইসিসি অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে নেপালকে ৫ উইকেটে হারিয়ে দারুণ শুরু করে বাংলাদেশ। তবে নিজেদের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে অল্প পুজি নিয়ে আশা জাগিয়েও ২ উইকেটের হারে। তাতে বিশ্বকাপে পরের পর্বে জেতে শেষ ম্যাচ স্কটল্যান্ডের বিপক্ষে জয়ের বিকল্প ছিল না। এমন ম্যাচে আগে ব্যাট করতে নেমে ১২১ রানের সংগ্রহ পায় বাংলাদেশের মেয়েরা। সেই লক্ষ্য তাড়া করতে নেমে ৮ উইকেট হারিয়ে ১০৩ রানে থামে স্কটিশদের ইনিংস। তাতে ১৮ রানের জয়ে সুপার সিক্সে টাইগ্রেস মেয়েরা।

ইউকেএম ক্রিকেট ওভালে সকালে টসে জিতে সুমাইয়া আক্তারের দলকে ব্যাটে পাঠান স্কটিশ অধিনায়ক নিয়াম মুইর। নির্ধারিত ২০ ওভারে সব উইকেট হারিয়ে বাংলাদেশের মেয়েরা ১২১ রান করতে পারে।

আরও পড়ুন: টানা ১১ ম্যাচ জয়, অসাধারণ পারফরম্যান্স — সোহান কি জাতীয় দলে ফিরছেন?

ব্যাটে নেমে শূন্য রানে আউট হয়ে ফিরে যান ওপেনার সুমাইয়া আক্তার সুবর্ণা। শুরুতেই চাপে পড়ে টাইগ্রেসবাহিনী। চাপ সামলা দেওয়ার চেষ্টা করেন জুয়াইরিয়া ফেরদৌস ও ফাহমিদা ছোঁয়া। দুজনের ব্যাটে আসে যথাক্রমে ২০ ও ১৪ রান। কিন্তু নিয়মিত উইকেট হারাতে থাকলে শেষ পর্যন্ত বড় সংগ্রহের বাধা আসে বাংলাদেশের।

লাল-সবুজদের হয়ে সর্বোচ্চ ২৯ রানের ইনিংস খেলেন অধিনায়ক সুমাইয়া আক্তার। আফিয়া আশিমা ইরার ব্যাট থেকে আসে ২১ রান।

স্কটল্যান্ডের হয়ে নায়মা শেখ ও মাইসি মেসিরা নেন দুটি করে উইকেট। গ্যাব্রিয়েলা ফন্টেনলা, অ্যামি বাল্ডি ও কার্স্টি ম্যাককল নেন একটি করে উইকেট।

ট্যাগ: ক্রিকেট
রাবিপ্রবির নারী শিক্ষার্থীকে ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্য, থ…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
জুলাই হত্যা মামলায় জামিনে বেরিয়েই জামায়াত নেতাকে ছুরিকাঘাত …
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
‘আপনারা একটা তালিকা করে দিন, কী কী বললে দরজায় পুলিশ আসবে না’
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয়ের প্রভাষক নিয়োগে পক্ষপাতহীনতা: শিক্ষার গুণগ…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, আড়াই বছরের ছেলে হাসপাতালে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
মাদ্রাসা শিক্ষক বদলি: তালিকার বাইরের শূন্য পদে আবেদনও গ্রহণ…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬