টানা ১১ ম্যাচ জয়, অসাধারণ পারফরম্যান্স — সোহান কি জাতীয় দলে ফিরছেন?

২১ জানুয়ারি ২০২৫, ১১:২০ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০৩:১৩ PM
নুরুল হাসান সোহান

নুরুল হাসান সোহান © সংগৃহীত

বিপিএলে তাক লাগানো পারপরম্যান্স করছেন  নুরুল হাসান সোহান। দেশের এই উইকেটকিপার ব্যাটারের দুর্দান্ত অধিনায়কত্বে চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে দুর্দান্ত সময় পার করছে রংপুর রাইডার্স। বিপিএলের একাদশ আসরে সবার আগে প্লে-অফ নিশ্চিত করা রংপুর সোহানের অধিনায়কত্বে টানা ১১ ম্যাচ ধরে জিতে চলছে। তবে এখনও তিনি জাতীয় দলের বাইরে।

মঙ্গলবার (২১ জানুয়ারি) রংপুর দলের প্র্যাকটিসের পর জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের আউটার গ্রাউন্ডে দেওয়া সাক্ষাতকারে টানা ১১ ম্যাচ জয় এবং তার ম্যাচজয়ী পারফরম্যান্স ও ক্যাপ্টেনসির চ্যালেঞ্জ নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘ আলহামদুলিল্লাহ, আমার কাছে মনে হয় টিম ভালো করতেছে, প্লেয়াররা সবাই ভালো খেলতেছে। প্লেয়াররা ভালো খেললেই কাজটা অনেক সহজ হয়ে যায় অবশ্যই। তবে টুর্নামেন্টে ( বিপিএলে) এখনো অনেক দূর যাওয়া বাকি। আশা করি অনেক দূর যেতে পারবো। অধিনায়কত্ব করা চ্যালেঞ্জের ব্যাপার তবে এই চ্যালেঞ্জটা আমি উপভোগ করি।’

আন্তর্জাতিক টি-টোয়েন্টির বাইরে তার জয়ের শতকরা অনান্য অনেকের চেয়ে উপরের দিকে যা একটি রেকর্ড। এ নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ আমার কাছে মনে হয় বিষয়টি হলো টিমের জন্য কন্ট্রিবিউট করা। সেটা যে পজিশনেই থাকি না কেন যে সিচুয়েশনেও থাকি না কেন। কন্ট্রিবিউট করতে পারলেই আমি খুশি।’

অনেক দিন ধরেই বাংলাদেশ জাতীয় দলের বাইরে তিনি। জাতীয় দলে ফেরার স্বপ্ন নিয়ে তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন জাতীয় দলে খেলা একটি গর্বের বিষয়। তার কাছে মনে হয় প্রতিটি ক্রিকেটার সে যেখানে খেলুক না কেন তার স্বপ্ন থাকবে জাতীয় দলে খেলা। তবে স্বীকার করেন যে তিনি অনেকদিন ধরে দলের বাইরে আছেন তবে তিনি চান নিজের সেরাটা দিয়ে জাতীয় দলে ফিরতে।

জাতীয় দলের বাইরে থাকলেও সম্প্রতি শেষ হওয়া গ্লোবাল সুপার লিগ এবং বর্তমানে চলমান বিপিএলে দুর্দান্ত পারফরম করছে রংপুর। তাই সোহানকে প্রশ্ন করা হয় যে এখন তিনি নিজের সেরা সময়টা পার করছেন কিনা। এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ, হাতে হওয়া ইনজুরির আগে ভালো অবস্থায় ছিলাম। সে সময় বাংলাদেশ টিমের হয়েও ভালো খেলছিলাম।’

সে সময়ের পর সার্জারি তাকে তিন-চার মাসের বাইরে রেখেছে সে বিষয় তিনি বলেন এবং বর্তমানে ভালো সময় পার করার পিছনে তিনি ক্রেডিট দেন তার প্রসেস ফলো করাটাকে এবং জানান তিনি চেষ্টা করছেন নিজের ভুলগুলো শুধরে আরো পরিণত খেলোয়াড় ও অধিনায়ক হওয়ার।

বিদ্যমান রাজনৈতিক ব্যবস্থায় যেই ক্ষমতায় যাবে, সেই হাসিনায় প…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
মেয়ের বাড়ি যাচ্ছিলেন ফিরোজা, প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় চল…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
অধ্যক্ষ সেলিম ভুঁইয়ার নেতৃত্বে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত …
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
রাবিপ্রবির নারী শিক্ষার্থীকে ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্য, থ…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
জুলাই হত্যা মামলায় জামিনে বেরিয়েই জামায়াত নেতাকে ছুরিকাঘাত …
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
‘আপনারা একটা তালিকা করে দিন, কী কী বললে দরজায় পুলিশ আসবে না’
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬