ভারতীয় ক্রিকেট দলের কড়া সমালোচনা করলেন সৌরভ গাঙ্গুলী

০৭ জানুয়ারি ২০২৫, ০২:০৫ PM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৩:৫৪ PM
সৌরভ গাঙ্গুলী

সৌরভ গাঙ্গুলী © সংগৃহীত

অস্ট্রেলিয়ার কাছে বর্ডার-গাভাস্কার ট্রফি হারানোর পর ভারতীয় ক্রিকেট দলের কড়া সমালোচনা করেছেন সাবেক বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী। তিনি বলেন, অজিদের হারানোর মতো সামর্থ্য নেই ভারতের এই দলের। তবে রোহিতের অবসর ইস্যুতে তার পাশে দাঁড়িয়েছেন ভারতের সাবেক অধিনায়ক। একই সঙ্গে আস্থা রাখছেন বিরাট কোহলির ওপরও।

শুরুটা দুর্দান্ত কিন্তু পাঁচ ম্যাচ সিরিজের বাকি চারটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে খুঁজেই পাওয়া যায়নি ভারতকে। আবহাওয়ার অজুহাতে একটি ম্যাচ ড্র না হলে সিরিজ হারের ব্যবধান হতে পারত আরও বড়। অজিদের মাটিতে টিম ইন্ডিয়ার এমন হতাশাজনক পারফরম্যান্সে বিভিন্ন মহলে চলছে কড়া সমালোচনা। দল ঢেলে সাজানোরও ইঙ্গিত মিলছে বিসিসিআইয়ের বিভিন্ন সূত্র থেকে।

গৌতম গম্ভীরের কোচিং দর্শন এখন সবচেয়ে বেশি সমালোচিত ভারতের ধারাবাহিক ব্যর্থতায়। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার সুযোগ নষ্ট হয়েছে। তার চেয়েও বড় বিষয় কয়েক দিন আগেও প্রভাব খাটিয়ে খেলা দলটা যেনো ভুলেই গেছে কীভাবে জিততে হয়। সব মিলিয়ে টিমের কড়া সমালোচনা করেছেন সাবেক বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী।

আরও পড়ুন: বিপিএলে আসছেন আইসিসি এলিট আম্পায়ার সৈকত

সৌরভ গাঙ্গুলী বলেন, ‘সোজা কথা হলো আমরা ভালো ব্যাটিং করিনি। কীভাবে টেস্ট খেলতে হয়, সেটাই মনে হয়েছে ভুলে গেছি আমরা। ভালো ব্যাটিং ছাড়া টেস্ট ক্রিকেট জেতা সম্ভব না। ১৭০-১৮০ রান কোনোভাবেই টেস্ট ম্যাচের জন্য আদর্শ না। কমপক্ষে ৩৫০-৪০০ রান করতে হবে। এটা নিয়ে একে অপরকে দোষারোপের কিছু নেই। মোদ্দা কথা হচ্ছে সবাইকে রান করতে হবে।’

বর্ডার-গাভাস্কার ট্রফিতে সবচেয়ে বেশি সমালোচিত হয়েছে রোহিত শর্মা আর বিরাট কোহলির পারফরম্যান্স। দলের হয়ে অবদান রাখতে না পারায় নিজ থেকেই সরে দাঁড়িয়েছেন হিটম্যান। কোহলি জেদ ধরে খেলে গেলেও সুসময়ের দেখা পাননি। আর তাতেই এই দুই গ্রেটের বিদায় নিয়ে পেছনে পড়ে যান অনেকেই। তবে এই জায়গার দ্বিমত পোষণ করেছেন সৌরভ গাঙ্গুলী।

আরও পড়ুন: বাংলাদেশি পেসারদের নিয়ে যা বললেন শাহিন আফ্রিদি

তিনি বলেন, ‘রোহিতের ওপর এতটা চাপ দেওয়া ঠিক হচ্ছে না। আমার মনে হয়, কী করতে হবে, সেটা অন্য সবার চেয়ে সে বেশি ভালো বোঝে। অহেতুক সমালোচনার পক্ষে আমি না। বিরাট (কোহলি) একজন অসাধারণ ক্রিকেটার। হয়তো তার বাজে সময় যাচ্ছে। কিন্তু আমি বিশ্বাস করি দ্রুতই সে আবারও সেরা সময়ে ফিরবে।’

ট্যাগ: ক্রিকেট
বিদ্যুৎ বিল নিয়ে সরকারকে গালিগালাজ করা সেই সিফাত কারাগারে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
‘হিন্দিভাষী’ চক্রের হাতে অপহৃত স্কুলছাত্র, ১২ ঘণ্টা পর সীমা…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বিসিএসে কি মেধার সংকট নাকি প্রক্রিয়ার সীমাবদ্ধতায় পদ শূন্য?
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
সংখ্যালঘু শব্দ ব্যবহার করে নিজেদের খাটো করা যাবে না: এ্যানি
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
কক্সবাজারে ২ হাজার আইফোনসহ চীনা প্রতারক চক্রের ৬ সদস্য আটক
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
শাবিপ্রবিতে ‘বিএনপি সরকারের ১৮০ দিনে যত ব্যর্থতা’র ব্যানার …
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬