বাংলাদেশি পেসারদের নিয়ে যা বললেন শাহিন আফ্রিদি

০৭ জানুয়ারি ২০২৫, ১১:৪৮ AM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৩:৫৪ PM
শাহিন আফ্রিদি

শাহিন আফ্রিদি © সংগৃহীত

বিশ্বের অন্যতম সেরা বোলারদের একজন এখন শাহিন আফ্রিদি। বাঘা সব ব্যাটারদের বল হাতে খাবি খাইয়েছেন ক্যারিয়ারের এতটা দূর পর্যন্ত। চলমান বিপিএলে খেলতে এসেছেন শাহিন। বর্তমানে পাকিস্তানের এই পেসার রয়েছেন সিলেটে, খেলছেন ফরচুন বরিশালের হয়ে। গতকাল দুর্বার রাজশাহীর বিপক্ষে ম্যাচ জয়ের পর এসেছিলেন সংবাদ সম্মেলনে। সেখানে কথা প্রসঙ্গে শাহিন আফ্রিদি প্রশংসায় ভাসান টাইগার পেসারদের। 

শাহিন বলেন, ‘আমার মনে হয়, তাদের বেশ ভালো পেস আক্রমণ রয়েছে। (নাহিদ) রানা আছে, সে অনেক গতিশীল। তাকে এই শক্তিটা ধরে রাখতে হবে। লাল বলের ক্রিকেট আরও খেললে সে আরও পরিণত হবে। তাসকিন (আহমেদ) রয়েছে, সে দলের পেস ইউনিটের নেতা। আরও একজন আছে তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ, এবাদত হোসেনও ছিল, যে কিনা চোটে ছিল। সে এখন সেরে উঠছে। ফলে আমার মনে হয় তাদের বেশ ভালো বোলিং ইউনিট রয়েছে।’

আরও পড়ুন: বিপিএলে শৃঙ্খলা ভেঙে দলের বাইরে সাব্বির

বাংলাদেশের মানুষের ক্রিকেটের প্রতি ভালোবাসার নিয়ে শাহিন বলেন, ‘এখ পর্যন্ত (বিপিএল) দারুণ উপভোগ করছি। বাংলাদেশের মানুষ ক্রিকেটকে অনেক ভালোবাসে। মাঠে দেখবেন দর্শকে ঠাসা থাকে। অনেক সাপোর্ট থাকে। ফলে বেশ ভালো সময় যাচ্ছে এবং অবশ্যই তামিম (ইকবাল) ভাইয়ের সঙ্গে।’

বাংলাদেশে এসে এখন পর্যন্ত বল হাতে চিরচেনা বিধ্বংসী রূপ দেখানো হয়নি শাহিন আফ্রিদির। বরিশালের হয়ে সেই ধার নেই শাহিনের বোলিংয়ে। এই নিয়ে চাপে আছেন কি না, এমন প্রশ্নে বললেন, ‘(হাসি) আসলে আমার কোনো চাপ নেই। অতীতে কী হয়েছে, ভবিষ্যতে কী হবে এসব নিয়ে আমি ভাবি না। আমি শুধু বর্তমান নিয়ে ভাবি। উইকেট না নিলেও সমস্যা নেই, আমি প্রসেস ধরে রাখার পক্ষে।’

ট্যাগ: ক্রিকেট
বিদ্যুৎ বিল নিয়ে সরকারকে গালিগালাজ করা সেই সিফাত কারাগারে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
‘হিন্দিভাষী’ চক্রের হাতে অপহৃত স্কুলছাত্র, ১২ ঘণ্টা পর সীমা…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বিসিএসে কি মেধার সংকট নাকি প্রক্রিয়ার সীমাবদ্ধতায় পদ শূন্য?
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
সংখ্যালঘু শব্দ ব্যবহার করে নিজেদের খাটো করা যাবে না: এ্যানি
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
কক্সবাজারে ২ হাজার আইফোনসহ চীনা প্রতারক চক্রের ৬ সদস্য আটক
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
শাবিপ্রবিতে ‘বিএনপি সরকারের ১৮০ দিনে যত ব্যর্থতা’র ব্যানার …
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬