বিপিএলে শৃঙ্খলা ভেঙে দলের বাইরে সাব্বির

০৬ জানুয়ারি ২০২৫, ০৭:৪৪ PM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৩:৫৮ PM
সাব্বির রহমান

সাব্বির রহমান © সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরে ঢাকা ক্যাপিটালস দলে নিয়েছে একসময়ের জাতীয় দলের মারকুটে ব্যাটার সাব্বির রহমানকে। কিন্তু ঢাকা তিনটি ম্যাচ খেলে ফেললেও একাদশে জায়গা হয়নি তার। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনা দেখা গেছে।

জানা গেছে, শৃঙ্খলা ভঙ্গের জন্যই দলের বাইরে সাব্বির। বছরের প্রথম দিন ঢাকার অনুশীলন ছিল। কিন্তু কাউকে কিছু না জানিয়ে অনুশীলনে ফাঁকি দেন সাব্বির। যে কারণে তাকে খুলনা টাইগার্সের বিপক্ষে রাখা হয়নি।

বিষয়টি খোলাসা করেছেন দলের প্রধান কোচ খালেদ মাহমুদ সুজন। তিনি বলেন, ‘১ জানুয়ারি অনুশীলনে সে অনুপস্থিত ছিল। ম্যানেজার বা কোচ কাউকে না জানিয়েই অনুশীলনে আসেনি। এটি পুরোপুরি শৃঙ্খলাজনিত আচরণ। আমরা চাই, সিনিয়র ক্রিকেটার হিসেবে সে সঠিক বার্তা দিক।’

যদিও সুজন জানিয়েছেন, নিজের ভুল বুঝতে পেরেছেন সাব্বির, ‘ভুলটি সে বুঝতে পেরেছে। আমার বিশ্বাস, আগামী ম্যাচগুলোতে সে নিজের সেরাটা দেবে এবং সিনিয়র ক্রিকেটারের মতো আচরণ করবে। আমাদের মিডল অর্ডারে তার অভিজ্ঞতা খুব প্রয়োজন।’

উল্লেখ্য, সাব্বির রহমানের বিরুদ্ধে আগেও একাধিকবার শৃঙ্খলাভঙ্গের অভিযোগ রয়েছে। এ ছাড়াও জড়িয়েছিলেন নানা বিতর্কে। যার ফলে জাতীয় দলে বেশিদিন স্থায়ী হননি তিনি।

বিদ্যুৎ বিল নিয়ে সরকারকে গালিগালাজ করা সেই সিফাত কারাগারে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
‘হিন্দিভাষী’ চক্রের হাতে অপহৃত স্কুলছাত্র, ১২ ঘণ্টা পর সীমা…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বিসিএসে কি মেধার সংকট নাকি প্রক্রিয়ার সীমাবদ্ধতায় পদ শূন্য?
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
সংখ্যালঘু শব্দ ব্যবহার করে নিজেদের খাটো করা যাবে না: এ্যানি
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
কক্সবাজারে ২ হাজার আইফোনসহ চীনা প্রতারক চক্রের ৬ সদস্য আটক
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
শাবিপ্রবিতে ‘বিএনপি সরকারের ১৮০ দিনে যত ব্যর্থতা’র ব্যানার …
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬