বিপিএল ২০২৫

লিটন লিটন ‘ডাক পাড়ি’, লজ্জার রেকর্ড গড়লেন এই ব্যাটার

০২ জানুয়ারি ২০২৫, ০৪:৪৮ PM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:১৯ PM
লিটন দাস

লিটন দাস © সংগৃহীত

খোকন খোকন ডাক পাড়ি—ছড়াটা একটু যেন ঘুরিয়ে বলতে হবে,  ‘লিটন লিটন ডাক পাড়ি’!  রানের খাতা খোলার আগেই যেভাবে ফিরে এলেন, এখন বিখ্যাত ছড়া কাটতে হচ্ছে লিটন দাসের ক্ষেত্রে। আবারও ডাক মারলেন এই কিপার ও ব্যাটার। এর মধ্য দিয়ে গড়লেন লজ্জার রেকর্ড।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এগারো আসর মিলিয়ে টপ অর্ডারে সবচেয়ে বেশি ডাক এখন লিটনের। দুর্বার রাজশাহীর বিপক্ষে বিপিএল ক্যারিয়ারে টপঅর্ডারে ১০ম ডাক মেরেছেন তিনি। এই লজ্জায় তিনি পাশে পাচ্ছেন আজকের ম্যাচে তারই প্রতিপক্ষ এনামুল হক বিজয়কে। ১ থেকে ৩ ব্যাটিং পজিশনে ১০ ডাক মেরেছেন বিজয় নিজেও। এই ম্যাচে বিজয় যদি নিজের ইনিংসে শূন্য করে ফেরেন, তবে রেকর্ডে এককভাবে আবার চলে আসবেন তিনি।

অবশ্য ব্যাটিং পজিশনের হিসেব বাদ রাখলে বিপিএলে সবচেয়ে বেশি ডাক মেরেছেন সেই বিজয়। ১২১ ম্যাচ খেলে ১৩ ফিফটির মতো সমান ১৩ ডাক মেরেছেন এই ব্যাটার। ১১ বার ডাক মেরে ফিরেছেন সৌম্য সরকার এবং বিপিএলের অন্যতম সফল অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। এরপরেই আছেন লিটন কুমার দাস। ১০ ডাক আছে ইমরুল কায়েসেরও।

তবে এদের মাঝে লিটনের দুঃসময়ের কথাটা আলাদা করে বলতেই হয়। ৬ ম্যাচের ব্যবধানে ৩বার শূন্য রানে সাজঘরে ফিরতে হলো লিটনকে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সবশেষ টি-টোয়েন্টি সিরিজে দুটি ডাক ছিল লিটনের। আর আজ ফিরলেন ৫ বলে শূন্য রান করে। তাসকিন আহমেদের বলে ইয়াসির আলির রাব্বির হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। 

সবশেষ বছরে ওয়ানডেতেও ডাক নিয়ে বিব্রতকর অবস্থায় ছিলেন লিটন দাস। বাংলাদেশের হয়ে ওয়ানডে ফরম্যাটে সবচেয়ে কম ইনিংসে ১৫টি ডাক মেরেছেন এই ডানহাতি ব্যাটার। ডাকের এমন ডাকাডাকি উপেক্ষা করে লিটন আবার কবে রানের ঘরে ফিরবেন, সেটার জন্যই এখন অপেক্ষা ক্রিকেট ভক্তদের। 

ট্যাগ: ক্রিকেট
বিয়ে করলেন চাকসু ভিপি, পাত্রী কে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
পুকুরে ডুবে দুই ভাই বোনের মর্মান্তিক মৃত্যু
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
অনার্সে ‘অ্যাপ্লাইড আইসিটি’ পড়াতে সক্ষম শিক্ষকদের তথ্য চেয়ে…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম থেকে ঢাকায় বদলি করা হলো সেই মাসুদকে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যুৎ বিল নিয়ে সরকারকে গালিগালাজ করা সেই সিফাত কারাগারে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
‘হিন্দিভাষী’ চক্রের হাতে অপহৃত স্কুলছাত্র, ১২ ঘণ্টা পর সীমা…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬