বিয়ে করলেন চাকসু ভিপি, পাত্রী কে

০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩২ PM , আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৭ PM
বিয়ের অনুষ্ঠানে ভিসি ও অন্য চাকসু নেতাদের সঙ্গে ভিপি

বিয়ের অনুষ্ঠানে ভিসি ও অন্য চাকসু নেতাদের সঙ্গে ভিপি © সংগৃহীত

বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) ভিপি ও বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সভাপতি ইব্রাহিম হোসেন রনি। 

শুক্রবার (৪ সেপ্টেম্বর) চট্টগ্রাম নগরীর লালখান এলাকার পিটস্টপ নামক এক রেস্টুরেন্টে বিয়ের কাজ সম্পন্ন করেন তিনি। বিয়ে সম্পন্নের বিষয়টি নিশ্চিত করেছেন শাখা শিবিরের সাবেক একজন সভাপতি। 

জানা গেছে, ইব্রাহিম রনির স্ত্রীর নাম রাইসা। বর্তমানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগে অধ্যায়নরত। তিনি ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। কনের স্থায়ী বাড়ি কক্সবাজার জেলার চকরিয়া উপজেলায়।

অন্যদিকে, চাকসু ভিপি ইব্রাহিম রনি বর্তমানে এম.ফিলের শিক্ষার্থী হিসেবে অধ্যয়নরত রয়েছেন। তিনি ইতিহাস বিভাগ থেকে অনার্স-মাস্টার্স সম্পন্ন করেছেন।

এদিকে বিয়ের খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ছাত্র-সংগঠনের নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা চাকসু ভিপি ইব্রাহিম হোসেন রনিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। অনেকেই নবদম্পতির সুন্দর ও সুখী দাম্পত্য জীবন কামনা করে তাদের শুভকামনা জানিয়েছেন।

ধর্মীয় অধিকার চর্চায় বাধা দেওয়া যাবে না: শিক্ষামন্ত্রী
  • ২২ অক্টোবর ২০২৬
জন্তর মন্তরে আর বিক্ষোভ নয়, মুচলেকা দিয়ে ছাড়া পেলেন ককরোচ ন…
  • ২১ অক্টোবর ২০২৬
দুই সপ্তাহ পর রিয়াদের ফ্লাইট চালু, কাল শুরু দাম্মামে
  • ২১ অক্টোবর ২০২৬
মক্কায় আকস্মিক বন্যায় ভেসে গেল ৩ শিশু
  • ২১ অক্টোবর ২০২৬
সেনা পাবলিক স্কুল ও কলেজে শিক্ষক-কর্মচারী নিয়োগে বিজ্ঞপ্তি,…
  • ২১ অক্টোবর ২০২৬
সাগরে গোসল করতে নেমে আইইউটি শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু
  • ২১ অক্টোবর ২০২৬