বিপিএলে হযবরল অবস্থা, বিক্ষোভে উত্তাল মিরপুরের হোম অব ক্রিকেট

০২ জানুয়ারি ২০২৫, ০৩:৩২ PM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:১৯ PM
অগ্নিগর্ভ মিরপুরের হোম অব ক্রিকেট

অগ্নিগর্ভ মিরপুরের হোম অব ক্রিকেট © সংগৃহীত

এবার অনেক প্রত্যাশা নিয়ে, নতুন আঙ্গিকে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরু হয়েছিল। তবে বিপিএলের ব্যবস্থাপনায় হযবরল চিত্র নিত্যদিনের ঘটনা। উদ্বোধনী দিনেই মিরপুরে স্টেডিয়ামের গেটে ভাঙচুর চালিয়েছিল বিক্ষুব্ধ দর্শকরা। আইনশৃঙ্খলা বাহিনী সেবার পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছিল। কিন্তু টনক নড়েনি বিসিবির। সেই ঘটনার পুনরাবৃত্তি আবারো ঘটেছে। ফের টিকিট কাণ্ডে অগ্নিগর্ভ মিরপুরের হোম অব ক্রিকেট।

বৃহস্পতিবার (০২ জানুয়ারি) দিনের খেলা শুরুর আগেই টিকিট প্রত্যাশীরা ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। 

জানা গেছে, সকাল থেকে টিকিটের জন্য মিরপুরের সুইমিং কমপ্লেক্সে অপেক্ষা করছিলেন দর্শকরা। সাড়ে এগারোটা নাগাদ বাঁশের বেড়া ধাক্কাতে থাকেন দর্শকরা। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। 

গেট ভেঙে ভেতরে প্রবেশ করে বুথে ভাঙচুর চালান দর্শকরা। এক পর্যায়ে সেখানে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। পরবর্তীতে আগুন নিয়ন্ত্রণ আনে ফায়ার সার্ভিস। এরপর জায়গাটির নিয়ন্ত্রণে নেয় আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনী।

প্রত্যক্ষদর্শীদের মতে, সকাল থেকেই বিপুলসংখ্যক দর্শক টিকিটের অপেক্ষায় ছিলেন। তবে দীর্ঘ অপেক্ষার পরও টিকিট না পাওয়ার খবর ছড়িয়ে পড়লে, উত্তেজনা সৃষ্টি হয়। সাড়ে ১১টার দিকে বাঁশের বেড়া ভেঙে একদল বিক্ষুব্ধ ব্যক্তি টিকিট বুথে ভাঙচুর চালায় এবং পরে সেখানে আগুন ধরিয়ে দেয়।

প্রসঙ্গত, এবারের বিপিএলের টিকিট মূলত অনলাইনে বিক্রি করা হচ্ছে। তবে নির্দিষ্ট মধুমতি ব্যাংকের শাখাগুলো থেকেও টিকিট কেনার সুযোগ রাখা হয়েছে। এর বাইরে গত ৩১ ডিসেম্বর ব্যাংক হলিডে থাকায় বিসিবি বিশেষভাবে বুথের মাধ্যমে টিকিট সরবরাহ করেছিল। 

বিয়ে করলেন চাকসু ভিপি, পাত্রী কে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
পুকুরে ডুবে দুই ভাই বোনের মর্মান্তিক মৃত্যু
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
অনার্সে ‘অ্যাপ্লাইড আইসিটি’ পড়াতে সক্ষম শিক্ষকদের তথ্য চেয়ে…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম থেকে ঢাকায় বদলি করা হলো সেই মাসুদকে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যুৎ বিল নিয়ে সরকারকে গালিগালাজ করা সেই সিফাত কারাগারে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
‘হিন্দিভাষী’ চক্রের হাতে অপহৃত স্কুলছাত্র, ১২ ঘণ্টা পর সীমা…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬