বিপিএল ২০২৫

বিপিএলে দ্রুততম ফিফটির রেকর্ড গড়লেন অঙ্কন

৩১ ডিসেম্বর ২০২৪, ০৩:৪৩ PM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:২২ PM
মাহিদুল ইসলাম অঙ্কন

মাহিদুল ইসলাম অঙ্কন © সংগৃহীত

এবার বিপিএলে অসাধারণ এক রেকর্ড গড়েছেন কিপার ও ব্যাটার মাহিদুল ইসলাম অঙ্কন। বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে দ্রুততম ফিফটির রেকর্ড গড়লেন তিনি।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে চট্টগ্রাম কিংসের বিপক্ষে খুলনা টাইগার্সের উইকেটকিপার ব্যাটসম্যান ১৮ বলে ফিফটি করেই গড়েছেন রেকর্ড।

মাহিদুল কেড়েছেন রনি তালুকদারের রেকর্ড। ২০২৩ সালে জানুয়ারিতে রংপুর রাইডার্সের হয়ে মিরপুরের কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে ১৯ বলে ৫০ ছুঁয়েছিলেন রনি।

শুধু বিপিএলই নয়, স্বীকৃত টি-টোয়েন্টিতে বাংলাদেশের ব্যাটসম্যানদের দ্রুততম ফিফটি রেকর্ডেও নাম লিখিয়েছেন মাহিদুল। ২০২৩ সালে চট্টগ্রামে আয়ারল্যান্ডের বিপক্ষে ১৮ বলে ফিফটি করেছিলেন লিটন দাসও।

সব মিলিয়ে বিপিএলে তৃতীয় দ্রুততম ফিফটি করা মাহিদুল ২২ বলে ৬ ছক্কায় করেছেন অপরাজিত ৫৯ রান। মাহিদুলের চেয়ে বিপিএলে কমে ফিফটি আছে মাত্র দুজনের। ২০১২ সালে মিরপুরেই দুরন্ত রাজশাহীর বিপক্ষে ১৬ বলে ফিফটি করেছিলেন পাকিস্তানি ব্যাটসম্যান আহমেদ শেহজাদ। ২০২২ সালে সেই রেকর্ড ভেঙে দেন সুনীল নারাইন। ওয়েস্ট ইন্ডিজ অলরাউন্ডার চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে ১৩ বলে ফিফটি করেন।

মাহিদুল ছাড়াও বিপিএলে ১৮ বলে ফিফটি আছে দুজনের। ২০২৩ সালে কুমিল্লা ভিক্টোরিয়ানসের খুশদিল শাহ ঢাকা ডমিনিটরসের বিপক্ষে ও ২০২২ সালে সিলেট সানরাইজার্সের বিপক্ষে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের উইল জ্যাকস।

ট্যাগ: ক্রিকেট
বিয়ে করলেন চাকসু ভিপি, পাত্রী কে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
পুকুরে ডুবে দুই ভাই বোনের মর্মান্তিক মৃত্যু
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
অনার্সে ‘অ্যাপ্লাইড আইসিটি’ পড়াতে সক্ষম শিক্ষকদের তথ্য চেয়ে…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম থেকে ঢাকায় বদলি করা হলো সেই মাসুদকে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যুৎ বিল নিয়ে সরকারকে গালিগালাজ করা সেই সিফাত কারাগারে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
‘হিন্দিভাষী’ চক্রের হাতে অপহৃত স্কুলছাত্র, ১২ ঘণ্টা পর সীমা…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬