বিপিএল ২০২৫

ইয়াসির আলীর ব্যাটিং তাণ্ডব, বরিশালকে বড় লক্ষ্য দিল রাজশাহী

৩০ ডিসেম্বর ২০২৪, ০৩:৪০ PM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:২৩ PM
৪৭ বলে ৯৪ রানের ঝড়ো ইনিংস খেলেন ইয়াসির আলী রাব্বি

৪৭ বলে ৯৪ রানের ঝড়ো ইনিংস খেলেন ইয়াসির আলী রাব্বি © সংগৃহীত

ক্রিকেটপ্রেমীদের অপেক্ষার পালা শেষ করে শুরু হয়েছে। মাঠে গড়িয়েছে বাংলাদেশের প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশতম আসর। বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের বিপক্ষে দুর্বার রাজশাহীর ম্যাচ দিয়ে শুরু হয়েছে টুর্নামেন্টের খেলা। উদ্বোধনী ম্যাচে টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন বরুশালের অধিনায়ক তামিম ইকবাল। আগে ব্যাট করতে নেমে বরিশালের বোলারদের পাত্তাই দেয়নি রাজশাহীর ব্যাটাররা, ইয়াসির রাব্বির ৪৭ বলে ৯৪ রানের ঝড়ো ইনিংসের সুবাদে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ১৯৭ রান সংগ্রহ করেছে রাজশাহী। 

সোমবার (৩০ ডিসেম্বর) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নামার পর রাজশাহীর শুরুটা অবশ্য ভালো হয়নি। ম্যাচের দ্বিতীয় ইনিংসেই উইকেট হারায় দলটি। দ্বিতীয় ওভারে কাইল মায়ার্সের বলে আউট হয়ে ০ রানেই সাজঘরে ফিরেন জিশান আলম। এদিকে এক ওপেনার শুরুতেই সাজঘরে ফেরার পর দলীয় ২৫ রানেই আউট হন রাজশাহীর আরেক ওপেনার মোহাম্মদ হারিস। 

তবে চতুর্থ ওভারের মধ্যেই দুই ওপেনারকে হারালেও বরিশালকে বড় লক্ষ্য দিতে বেগ পেতে হয়নি রাজশাহীকে। আর তা সম্ভব হয়েছে তিনে নামা অধিনায়ক এনামুল হক বিজয় ও চারে নামা ইয়াসির রাব্বির বিস্ফোরক ইনিংসের সুবাদে। 

তৃতীয় উইকেটে রাব্বি-বিজয় মিলে গড়েছিলেন ১৪০ রানের জুটি। বরিশালের বোলারদের বিপক্ষে মারকুটে ইনিংস খেলেছেন এ দুজন। ৪৭ বলে ৯৪ রানের ঝড়ো ইনিংস খেলেছেন রাব্বি, শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন তিনি, ৭ চার আর ৮ ছয়ে করেছেন ৯৪ রান। রাব্বিকে সঙ্গ দিয়ে জড়ো ইনিংস খেলেছেন বিজয়ও। তিনি ৫১ বলে ৬৫ রান করে আউট হন। এ দুজনের মারকুটে ইনিংসেই ১৯৭ রানের বড় সংগ্রহ পায় রাজশাহী। 

ট্যাগ: ক্রিকেট
বিয়ে করলেন চাকসু ভিপি, পাত্রী কে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
পুকুরে ডুবে দুই ভাই বোনের মর্মান্তিক মৃত্যু
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
অনার্সে ‘অ্যাপ্লাইড আইসিটি’ পড়াতে সক্ষম শিক্ষকদের তথ্য চেয়ে…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম থেকে ঢাকায় বদলি করা হলো সেই মাসুদকে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যুৎ বিল নিয়ে সরকারকে গালিগালাজ করা সেই সিফাত কারাগারে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
‘হিন্দিভাষী’ চক্রের হাতে অপহৃত স্কুলছাত্র, ১২ ঘণ্টা পর সীমা…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬