১৩ বছর পর মেলবোর্নে ভারতকে হারাল অস্ট্রেলিয়া

৩০ ডিসেম্বর ২০২৪, ০১:০০ PM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:২৪ PM
ভারতের উইকেটের পতনের পর অস্ট্রেলিয়ার খেলোয়াড়দের উদযাপন

ভারতের উইকেটের পতনের পর অস্ট্রেলিয়ার খেলোয়াড়দের উদযাপন © সংগৃহীত

মেলবোর্নে নাটকীয়তা আর উত্থান-পতনের টেস্টে ভারতকে ১৮৪ রানের বড় ব্যবধানে হারিয়েছে অস্ট্রেলিয়া। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ১৩ বছর পর ভারতকে দীর্ঘ ফরম্যাটের ক্রিকেট হারাল অসিরা। এর আগে সর্বশেষ ২০১১ সালে ভারতীয়দের হারিয়েছিল অস্ট্রেলিয়া। দুর্দান্ত জয়ে বোর্ডার-গাভাস্কার ট্রফিতে ২-১ ব্যবধানে এগিয়ে গেছে অস্ট্রেেলিয়া।

সোমবার (৩০ ডিসেম্বর) ৩৪০ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে মধ্যাহ্ন বিরতি পর্যন্ত স্কোরবোর্ডে ৩৩ রান করতেই ৩ উইকেট হারায় সফরকারী ভারত। পরে চা–বিরতি পর্যন্তও ছিল স্বস্তিতে, তখন ভারতের ৩ উইকেটে ১১২ রান। দ্বিতীয় সেশনে যশস্বী জয়সোয়াল ও ঋষভ পান্তের ৭৯ রানের জুটি অস্ট্রেলিয়ান খেলোয়াড়দের চোখেমুখে হতাশাটা স্পষ্টভাবে ফুটি ওঠে। কিন্তু চা–বিরতির পর শেষ সেশনে ভারতের ড্রয়ের ভাবনা ছিনিয়ে রোমাঞ্চ ছড়িয়ে ম্যাচটা জিতে নিল অস্ট্রেলিয়া।

আরও পড়ুন: ঢাকা ক্যাপিটালসের চমক, শেষমুহূর্তে দলে নিল বিশ্বকাপজয়ী ক্রিকেটার

পার্ট–টাইম স্পিনার ট্রাভিস হেডকে শেষ সেশনে নিয়ে এসে চমকে দিয়েছিলেন অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্স। শেষ সেশনে পঞ্চম ওভারে হেডের খাটো লেংথের বল মারতে গিয়ে আউট পান্ত। ১০৪ বলে তার ৩০ রানের ইনিংস শেষ হওয়ায় চতুর্থ উইকেটে ৮৮ রানের জুটিও ভাঙায় অস্ট্রেলিয়ার খুলে যায় জয়ের দুয়ার।

১২১ রানে ৪ উইকেট হারানো ভারত এরপর মাত্র ৩৪ রানে হারিয়েছে বাকি ৬ উইকেট।

aus Inner

ভারতের উইকেটের পতনের পর অস্ট্রেলিয়ার খেলোয়াড়দের উদযাপন

পান্ত আউট হওয়ার তিন ওভার পরই মাত্র সাত বলের মধ্যে আরও ২টি উইকেট হারায় ভারত। চা বিরতির পর মাত্র ৯.২ ওভারের মধ্যে ১৮ রানে সব মিলিয়ে আরও ৩ উইকেট হারিয়ে ভারত তখন মহাবিপদে। তবু আশা টিকে ছিল জয়সোয়ালে।

২০৮ বলে ৮৪ রান করা সেই জয়সোয়ালেকে ফিরতে হয়েছে তৃতীয় আম্পায়ারের দায়িত্বে থাকা বাংলাদেশের শরফুদ্দৌলার সাহসী এক সিদ্ধান্তে। ১৭ বল খেলা আকাশ দীপ বোল্যান্ডের বলে শর্ট লেগে হেডকে ক্যাচ দিয়ে ফেরেন। এক ওভার পর বোল্যান্ডের বলে বুমরাও শূন্য রানে ফেরেন স্লিপে স্টিভেন স্মিথকে ক্যাচ দিয়ে।

আরও পড়ুন: লিটন নন, ঢাকার নেতৃত্ব পেলেন থিসারা পেরেরা

লায়ন বোলিংয়ে আসা মাত্রই সব ফিল্ডারকে দুই পাশেই ছাতার মতো সাজিয়ে ব্যাটসম্যানদের ঘিরে ধরে অস্ট্রেলিয়া। মোহাম্মদ সিরাজ মাত্র ২ বল ফেস করে ডাক মারেন লায়নের বলে। শেষ পর্যন্ত ৩৬৯ রানে থামে ভারতের দ্বিতীয় ইনিংস। কামিন্স, বোল্যান্ড ও হেড প্রত্যেকে ৩টি করে উইকেট পান। এর আগে বক্সিং ডেতে শুরু হওয়া ম্যাচে স্মিথের ১৪০ রানের সুবাদে প্রথম ইনিংসে ৪৭৪ রান করে অস্ট্রেলিয়া। জবাবে নিতিশ কুমার রেড্ডির ১১৪ রানের সুবাদে ৩৬৯ রান করে ভারত। অজিরা নিজেদের দ্বিতীয় ইনিংসে ২৩৪ রান করলে ৩৪০ রানের লক্ষ্য পায় রোহিত শর্মার দল।

ট্যাগ: ক্রিকেট
বিয়ে করলেন চাকসু ভিপি, পাত্রী কে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
পুকুরে ডুবে দুই ভাই বোনের মর্মান্তিক মৃত্যু
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
অনার্সে ‘অ্যাপ্লাইড আইসিটি’ পড়াতে সক্ষম শিক্ষকদের তথ্য চেয়ে…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম থেকে ঢাকায় বদলি করা হলো সেই মাসুদকে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যুৎ বিল নিয়ে সরকারকে গালিগালাজ করা সেই সিফাত কারাগারে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
‘হিন্দিভাষী’ চক্রের হাতে অপহৃত স্কুলছাত্র, ১২ ঘণ্টা পর সীমা…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬