‘ধাক্কাকাণ্ডে’ শাস্তি পেলেন বিরাট কোহলি

২৬ ডিসেম্বর ২০২৪, ০৩:৫৬ PM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:৩৩ PM
অস্ট্রেলিয়ার স্যাম কনস্টাসকে ইচ্ছাকৃত ধাক্কা মারায় শাস্তি পেলেন কোহলি

অস্ট্রেলিয়ার স্যাম কনস্টাসকে ইচ্ছাকৃত ধাক্কা মারায় শাস্তি পেলেন কোহলি © সংগৃহীত

অস্ট্রেলিয়ায় তুমুল সমালোচিত হচ্ছেন ভারতের ক্রিকেট জিনিয়াস বিরাট কোহলি। চলমান মেলবোর্ন টেস্টের শুরুতেই পরিবেশ উত্তপ্ত হয়ে উঠেছিল বিরাট এবং স্যাম কনস্টাসের সংঘর্ষকে কেন্দ্র করে। দশম ওভারের পর অস্ট্রেলিয়ার তরুণ ক্রিকেটারকে কাঁধ দিয়ে ইচ্ছাকৃত ধাক্কা মারার অভিযোগ উঠেছিল কোহলির বিরুদ্ধে। এই  ঘটনার জেরে শাস্তি পেলেন ভারতের প্রাক্তন অধিনায়ক।

জানা গেছে, অস্ট্রেলিয়ার অভিষিক্ত তরুণ ওপেনার স্যাম কনস্টাসকে কাঁধে ধাক্কা দিয়ে শাস্তি পেয়েছেন ভারতের অভিজ্ঞ তারকা বিরাট কোহলি। ম্যাচ ফির ২০ শতাংশ কেটে নেওয়ার পাশাপাশি আচরণবিধি লঙ্ঘনের দায়ে তাকে একটি ডেমেরিট পয়েন্টও দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বক্সিং ডে টেস্টের  প্রথম দিনের খেলা শেষে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট কোহলিকে এই সাজা দেন। আইসিসির আচরণবিধির ২.১২ ধারায় বলা আছে, ক্রিকেট শারীরিক সংঘর্ষের খেলা নয়। অযাচিতভাবে যেকোনো ধরণের শারীরিক সংঘর্ষ ক্রিকেটে নিষিদ্ধ। কোন খেলোয়াড় যদি ইচ্ছাকৃতভাবে, বেপরোয়া হয়ে বা উপেক্ষা করে এমন কিছু করে তা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে।

ঘটনা খেলার দশম ওভার শেষে। ওভার শেষ করে ক্রিজের মাঝে আস্তে করে সতীর্থ উসমান খাওয়াজার দিকে আসছিলেন কনস্টাস। এই সময় ফিল্ডিং পজিশন বদল করতে যাওয়া কোহলি বেশ গতি নিয়ে হেঁটে ধাক্কা লাগান কনস্টাসের কাঁধে। দুই ক্রিকেটারই ধাক্কা লাগার আগে কেউ কারো দিকে তাকাচ্ছিলেন না। ধাক্কার পর তাদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় করতে দেখা যায়। পরে খাওয়াজা ও আম্পায়ার এসে তা থামান।

উল্লেখ্য, বক্সিং ডে টেস্টের প্রথম দিনে আগে ব্যাট করে ৬ উইকেটে ৩১১ রান তুলেছে অস্ট্রেলিয়া। অভিষেকে ৬৫ বলে ৬০ রানের রোমাঞ্চকর ইনিংস খেলেন কনস্টাস। জাসপ্রিট বুমরাহকে স্কুপ, সুইচ হিটে বাউন্ডারি, ওভার বাউন্ডারি মেরে নজর কেড়েছেন তিনি। 

বিয়ে করলেন চাকসু ভিপি, পাত্রী কে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
পুকুরে ডুবে দুই ভাই বোনের মর্মান্তিক মৃত্যু
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
অনার্সে ‘অ্যাপ্লাইড আইসিটি’ পড়াতে সক্ষম শিক্ষকদের তথ্য চেয়ে…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম থেকে ঢাকায় বদলি করা হলো সেই মাসুদকে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যুৎ বিল নিয়ে সরকারকে গালিগালাজ করা সেই সিফাত কারাগারে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
‘হিন্দিভাষী’ চক্রের হাতে অপহৃত স্কুলছাত্র, ১২ ঘণ্টা পর সীমা…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬