ঢাবি আন্তঃহল ব্যাডমিন্টন ও টেবিল টেনিস প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন যারা

১৭ ডিসেম্বর ২০১৮, ০৬:৪১ PM

© টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) আন্তঃহল ব্যাডমিন্টন প্রতিযোগিতায় ছাত্রদের একক বিভাগে সলিমুল্লাহ মুসলিম হল ও দ্বৈতে জগন্নাথ হল চ্যাম্পিয়ন হয়েছে। এককে জগন্নাথ হল এবং দ্বৈতে সলিমুল্লাহ মুসলিম হল রানার্স আপ হয়েছে। ছাত্রীদের একক ও দ্বৈত উভয় বিভাগে শামসুন্নাহার হল চ্যাম্পিয়ন এবং রানার্স আপ হয়েছে কবি সুফিয়া কামাল হল।

আন্তঃহল টেবিল টেনিস প্রতিযোগিতায় ছাত্রদের একক ও দ্বৈতে শহীদ সার্জেন্ট জহুরুল হক হল চ্যাম্পিয়ন হয়েছে। এককে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল এবং দ্বৈতে কবি জসিম উদ্দীন হল রানার্স আপ হয়েছে । ছাত্রীদের একক ও দ্বৈতে কবি সুফিয়া কামাল হল চ্যাম্পিয়ন এবং রানার্স আপ হয়েছে রোকেয়া হল।

প্রতিযোগিতা শেষে সোমবার বিশ্ববিদ্যালয় জিমনেশিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টন ও টেবিল টেনিস কমিটির সভাপতি অধ্যাপক ড. গোলাম রব্বানীর সভাপতিত্বে অনুষ্ঠানে শারীরিক শিক্ষা কেন্দ্রের উপদেষ্টা ও পরিচালক অধ্যাপক ড. এম জিয়াউল হক মামুনসহ বিভিন্ন হলের প্রভোস্ট, হাউজ টিউটর, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

পুরস্কার প্রাপ্তদের অভিনন্দন জানিয়ে উপাচার্য বলেন, এই ধরনের প্রতিযোগিতা থেকেই জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের খেলোয়াড় তৈরি হবে। এখানে মননশীলতা উৎকর্ষতা ও দক্ষতা বৃদ্ধি করার সুযোগ আছে। শিক্ষকদের উচিৎ এ ধরনের সহ পাঠ্যক্রম কর্মকান্ডকে অনুপ্রাণিত করা।

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সাইকেল আরোহীর
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
নেত্রকোনায় ডোবায় পড়ে প্রাণ গেল দুই শিশুর
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
উচ্চশিক্ষায় পরামর্শ দেওয়ার জন্য জনবল নিয়োগ দেবে সাগর গ্লোবা…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
জামায়াতের কারণেই আওয়ামী লীগ আন্দোলনের সাহস পাচ্ছে: রাশেদ খান
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
খাগড়াছড়িতে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান শুরু
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
আধুনিক দন্ত্য চিকিৎসার অন্যতম পথিকৃৎ অধ্যাপক মতিউর রহমান মো…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9