অস্ট্রেলিয়ার টেস্ট দলে ১৯ বছরের স্যাম, কে এই ক্রিকেটার?

২৫ ডিসেম্বর ২০২৪, ০২:৪৯ PM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:৩৪ PM
স্যাম কনস্টাস

স্যাম কনস্টাস © সংগৃহীত

অস্ট্রেলিয়ার ক্রিকেটের এখন আলোচনায় স্যাম কনস্টাস। বয়স তার মাত্র ১৯। কিছুদিন আগেই কাটিয়েছেন কৈশোরকাল। বয়সভিত্তিক খেলায় দারুণ পারফরম্যান্স করেছেন। ঘরোয়া ক্রিকেটেও ভালো করেছেন। যার ফলে ডাক পেয়েছেন অস্ট্রেলিয়ার টেস্ট দলে।

জাতীয় দলে খেলার স্বপ্ন পূরণ হচ্ছে স্যাম কনস্টাসের। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) শুরু হচ্ছে  বক্সিং ডে টেস্ট। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ভারতের বিপক্ষে প্রথমবার জাতীয় দলের হয়ে সাদা পোশাক পরতে যাচ্ছেন কনস্টাস। টেস্ট ক্রিকেটে সর্বকনিষ্ঠ অস্ট্রেলিয়ান ব্যাটার হিসেবে ওপেনিং করতে যাচ্ছেন ১৯ বছর বয়সী।

চতুর্থ টেস্টে কনস্টাসের অভিষেকের কথা অস্ট্রেলিয়ান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড নিশ্চিত করেছেন। প্রথম তিন ম্যাচে হতাশাজনক পারফরম্যান্স করে বাদ পড়েন নাথান ম্যাকসুইনি। তারই জায়গায় খেলানো হবে কনস্টাসকে।

কনস্টাস অভিজাত তালিকায় যোগ দিতে যাচ্ছেন। অস্ট্রেলিয়ার চতুর্থ সর্বকনিষ্ঠ টেস্ট ক্রিকেটার হতে যাচ্ছেন তিনি। ২০১১ সালে অভিষিক্ত বর্তমান অধিনায়ক প্যাট কামিন্সের পর এই ওপেনার সবচেয়ে কম বয়সে টেস্ট খেলতে যাচ্ছেন।  

নিউ সাউথ ওয়েলসের ব্যাটার কনস্টাস ১১টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে করেছেন ৭১৮ রান। তার মধ্যে তিনটি অর্ধশতক রয়েছে। শেষ প্রথম শ্রেণির ম্যাচে ৮৮ রান করেছিলেন তিনি। দিবারাত্রির টেস্টের আগে প্রাইম মিনিস্টার একাদশের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলেছিল ভারত। সেখানে অবশ্য যশপ্রীত বুমরা বল করেননি। মোহাম্মদ সিরাজ ও আকাশ দীপের বোলিং আক্রমণের বিরুদ্ধে নেমে ৯৭ বলে ১০৭ রান করেছিলেন কনস্টাস। ওই ইনিংসই তাকে জায়গা করে দিয়েছে অস্ট্রেলিয়ার দলে।

অভিষেকের আগে আত্মবিশ্বাসী কনস্টাস, ‘ভারতীয় বোলারদের বিপক্ষে আমার পরিকল্পনা তৈরি। অভিষেক টেস্ট বলে আলাদা করে কোনও চাপ নেবো না। বল অনুযায়ী খেলবো। আশা করি, ভালো কিছু করব।’

নিউ সাউথ ওয়েলসের হয়ে শেফিল্ড শিল্ডে আটটি ইনিংসে ৪৭১ রান করেছেন কনস্টাস। ৫৮.৮৭ গড়ে রান করেছেন তিনি। মেরেছেন দুটি সেঞ্চুরি ও একটি হাফ সেঞ্চুরি। শেফিল্ড শিল্ডে দ্বিতীয় সর্বাধিক রান করেছেন তিনি। কনস্টাসের প্রশংসা করেছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটাররাও। এখন দেখার অপেক্ষা, মেলবোর্নে ক্যারিয়ারের শুরুটা কেমন করেন কনস্টাস।

 মেলবোর্নে বক্সিং ডে টেস্ট ম্যাচে স্যামের মাথায় টেস্ট ক্যাপ উঠলে ৯৫ বছরের পুরোনো রেকর্ড ভাঙবেন। সবচেয়ে কম বয়সী টেস্ট ওপেনার হিসেবে নাম লেখাবেন স্যাম। ভাঙবেন ১৯২৯ সালে করা আর্চি জ্যাকসনের রেকর্ড। 

অ্যাডিলেডে ১৯ বছর ১৪৯ দিনে অভিষেক হয় আর্চি জ্যাকসনের। ২৬ ডিসেম্বর স্যাম টেস্ট ক্যাপ পেলে সেদিন তার বয়স হবে ১৯ বছর ৮৪ দিন। মাঠে নামলেই ইতিহাসের পাতায় আটকে যাবেন প্রতিশ্রুতিশীল ক্রিকেটার। অস্ট্রেলিয়ার সবচেয়ে কমবয়সী ওপেনার তালিকায় দ্বিতীয় স্থানে আছেন প্রয়াত ফিল হিউজ। ২০০৯ সালে দক্ষিণ আফ্রিকা সফরে তার অভিষেক হয় ২০ বছর বয়সে।

ট্যাগ: ক্রিকেট
বিয়ে করলেন চাকসু ভিপি, পাত্রী কে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
পুকুরে ডুবে দুই ভাই বোনের মর্মান্তিক মৃত্যু
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
অনার্সে ‘অ্যাপ্লাইড আইসিটি’ পড়াতে সক্ষম শিক্ষকদের তথ্য চেয়ে…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম থেকে ঢাকায় বদলি করা হলো সেই মাসুদকে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যুৎ বিল নিয়ে সরকারকে গালিগালাজ করা সেই সিফাত কারাগারে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
‘হিন্দিভাষী’ চক্রের হাতে অপহৃত স্কুলছাত্র, ১২ ঘণ্টা পর সীমা…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬